চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে দেব বললেন ‘শিগগির দেখা হচ্ছে বাংলাদেশ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০১ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০২০
বিনোদন
A A

সন্ত্রাসবাদী হামলায় বিধ্বস্ত শহর। রাজপথের চারদিকে আগুন জ্বলছে। পুড়ছে গাড়ি, উঁচু ইমরাত, মাটিতে বিছানো লাশ…! আর এই ধ্বংসস্তূপের মাঝে বুক চিতিয়ে দাঁড়িয়ে কমান্ডো স্টাইলে দাঁড়িয়ে আছেন দেব। ক্যাপশনে লিখলেন, ‘কলকাতার শিডিউল শেষ হল, শিগগির দেখা হচ্ছে বাংলাদেশ’।

পশ্চিমবঙ্গের নায়ক ও ঘাটালের সাংসদ দেবের ‘কেলোর কীর্তি’, ‘চ্যাম্প’, ‘পাসওয়ার্ড’সহ একাধিক ছবি সাফটার মাধ্যমে বাংলাদেশে মুক্তি পেলেও প্রথমবারের মতো তিনি এদেশের ছবি ‘কমান্ডো’তে কাজ করছেন। মূলত সেই স্থিরচিত্রটি ‘কমান্ডো’ ছবির।

শামীম আহমেদ রনির পরিচালনায় এ ছবির শুটিং চলছে পশ্চিমবঙ্গের মেদিনীপুরে। ইতোমধ্যেই ৫০ শতাংশ শুটিং হয়েছে বলে জানান নির্মাতা।

শুক্রবার বিকেলে কলকাতা থেকে মুঠোফোনে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপ করেন ‘বসগিরি’ খ্যাত পরিচালক শামীম আহমেদ রনি। তিনি জানালেন, মেদিনীপুরে দ্বিতীয় লটে দেবকে নিয়ে ছয়দিন শুটিং করেছেন। পরিচালক রনি বলেন, ৩৭০ জনের ইউনিট নিয়ে শুটিং করেছি। প্রত্যেকের করোনা টেস্ট নেগেটিভ রিপোর্ট ও হেলথ ইন্সুরেন্স নিয়ে শুটিং করতে হয়েছে।

বৃহস্পতিবার শুটিং চলাকালে দেব তার ইনস্টাগ্রাম ও ফ্যান পেজে একটি স্থিরচিত্র পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, দালানে আগুনের কুন্ডুলি, সবুজ কাপড়ে আরবি হরফ লেখা। তার সামনে গাড়ি ও টায়ারে জ্বলছে আগুন, পড়ে আছে মৃতদেহ। অ্যাকশন মুডে দাঁড়িয়ে আছেন দেব। তার অভিব্যক্তি বলছে, তিনি দুশমন দমনের মিশনে সফল হয়েছেন। কোন বার্তা দিলেন আসলে?

এমন প্রশ্নে শামীম আহমেদ রনি বলেন, শুটিং সেট থেকে ছবিটা তোলা হয়েছে। এটা কোনো অফিশিয়াল লুক না। ছবিতে কোনো গ্রাফিক্স করা নেই। তিনি বলেন, ছবিতে যেটা দেখা যাচ্ছে সেটা সেট বানিয়ে করা হয়েছে। ছয়দিন এখানে শুটিং করেছি। দেব দা ছাড়াও বাংলাদেশের মাজনুন মিজান শুটিং করেছেন। এছাড়া কলকাতার শান্তিনাল, রজত ব্যানার্জিসহ আড়াই শ আর্টিস্ট শুটিং করেছেন। অ্যাকশন ও ফাইট দৃশ্যের জন্য চেন্নাইয়ের বিখ্যাত রকি মাস্টার কাজ করেছেন। সুন্দরভাবে শুটিং হয়েছে।

Reneta

করোনার আগে কলকাতায় শুরু হয়েছিল শাপলা মিডিয়া প্রযোজিত ‘কমান্ডো’ ছবির শুটিং। তখন দেবের সঙ্গে প্রথম লটে শুটিং করেছিলেন ছবির নায়িকা বাংলাদেশের জাহারা মিতু। পরিচালক জানান, ১ জানুয়ারি থেকে বাংলাদেশে শুটিং করবেন দেব। তৃতীয় লটে নায়িকা অংশ নেবেন। ১৬ জানুয়ারি থেকে শেষ লটের শুটিং হবে দুবাইতে। সেখানেই ক্যামেরা ক্লোজ হবে।

২০২১ সাল হচ্ছে বাংলাদেশের মহান স্বাধীনতার ৫০ বছরপূর্তি। এ উপলক্ষে ছবিটি মুক্তি পাবে বলে জানান শামীম আহমেদ রনি। তিনি বলেন, কমান্ডো একটি মিশন ভিত্তিক ছবি। দেশের জন্য জীবন বাজি রেখে একটি মিশন পরিচালনায় দায়িত্ব নেন নায়ক। সেই চরিত্রে দেব দা। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে কমান্ডো মুক্তি দেয়া হবে। মুক্তি টার্গেট ২০২১ এর ঈদুল ফিতর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাহারা মিতুদেবলিড বিনোদনশামীম আহমেদ রনিস্বাধীনতার ৫০ বছরপূর্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT