চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বঙ্গবন্ধুও কবি; তার ৭ মার্চের ভাষণ কবিতা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০২ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক ও অতিথিরা একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

একুশে পদকে ভূষিত কবি মুহম্মদ নূরুল হুদা বলেছেন: কবি হচ্ছেন ভবিষ্যত দ্রষ্টা, তারা ভবিষ্যত দেখতে পান। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন কবি, তার ৭ মার্চের ভাষণ কবিতা।

শুক্রবার দুপুরে রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে ‘ডিআরইউ সদস্য লেখক সম্মাননা-২০১৭’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জাতিসত্তার কবি খ্যাত মুহম্মদ নূরুল হুদা।

এসময় তিনি বলেন: ডিআরইউ সদস্য লেখকদের মধ্যে অনেকেই হয়ে উঠবেন সমকালীন সাহিত্যে গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক। কারণ সাহিত্য ও সাংবাদিকতা একটি অন্যটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বাংলা সাহিত্যের দিকপালদের অনেকেই খ্যাতনামা সাংবাদিক ছিলেন। সাংবাদিকদের হাতেই রচিত হয়েছে বিশ্ব সাহিত্যের অনেক উজ্জ্বল সৃষ্টি।

Banglabid

সাংবাদিকতা বিষয়ে কবি নূরুল হুদা বলেন: সাংবাদিকতায় মূলতঃ পাঁচটি ‘নি’ অপরিহার্য। একটি প্রতিবেদন হতে হবে নিখুঁত, নির্ভেদ, নির্ভুল, নি:শঙ্ক এবং নিরপেক্ষ। আর চলমান বাস্তবতা জানার জন্য প্রয়োজন সংঘটিত আসল তথ্য এবং ভবিষ্যতের নতুন বাস্তবতা সংঘটনের জন্য তথ্যের বিশ্লেষন ও সৃষ্টিশীল নবায়ন।

তিনি বলেন: জাতি, ধর্ম, বর্ণ আর ধর্মের সীমানা যে পার হতে পারে সেই মানুষ। সাহিত্য সেই সার্বজনীনতার কথা বলে।

সাংবাদিকতার পাশাপাশি চলতি বছর যাদের গ্রন্থ প্রকাশিত হয়েছে তাদের এই সম্মাননা দেয়া হয়।  চ্যানেল আই অনলাইনের সম্পাদক জাহিদ নেওয়াজ খান, চ্যানেল আইয়ের সিনিয়র রিপোর্টার মোস্তফা মল্লিক সম্মাননা গ্রহণ করেন।

Reneta

সম্মাননা পাওয়া অন্য সদস্যরা হলেন: বাসসের শামসুল আলম বেলাল, চপল বাশার, হালিম আজাদ, অজিত কুমার সরকার, মুহম্মদ আবদুল বাতেন, সমকালের মুস্তাফিজ শফি ও ইন্দ্রজিৎ সরকার, প্রথম আলোর মাসুদ আলম, পাক্ষিক অনন্যার হাসান হাফিজ, শাহিন চৌধুরী, চ্যানেল ২৪ এর আমীন আল রশিদ,  ইত্তেফাকের পিনাকি দাসগুপ্ত, বাংলাভিশনের মোস্তফা কামাল, জিয়াউল হক সবুজ ও ইমরুল কায়েস, জনকণ্ঠের তৌহিদুর রহমান, রাইজিং বিডির উদয় হাকিম, এবি নিউজ ২৪ বিডি.কম শাহীন চৌধুরী, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের রেজাউল কারীম, সারাবাংলা.নেট-এর মেসবাহ শিমুল, শেয়ার বিজের মুস্তাফিজুর রহমান নাহিদ ও জাকারিয়া পলাশ, ভোরের কাগজের শামসুজ্জামান শামস ও ঝর্ণা মনি, প্রিয়দেশ নিউজের রকিবুল ইসলাম মুকুল, পিটিবি নিউজের আশীষ কুমার দে, মাইটিভির আমিরুল মোমেনীন মানিক, নিউজ প্রেস বিডির আবদুল মান্নান, বাংলাদেশ প্রতিদিনের মানিক মুনতাসির, অবজারভারের জীবন ইসলাম, শাহেদ মতিউর রহমান ও মিয়া হোসেন, জিয়াউল কবির সুমন, আমাদের অর্থনীতির জান্নাতুল ফেরদৌস পান্না, ঢাকা টাইমসের হাবিবুল্লাহ ফাহাদ, উত্তরবঙ্গ সংবাদের নির্মল চক্রবর্তী, আরটিভির মাইদুর রহমান রুবেল, বাংলা ট্রিবিউনের নুরুজ্জামান লাবু, ইনকিলাবের রফিক মুহাম্মদ, নতুন সংবাদের এম. উমর ফারুক, মানবকন্ঠের আসাদ জোবায়ের ও আমাদের সময়ের এম এইচ রবিন।

বঙ্গবন্ধু ও কবি; ৭ মার্চের ভাষণ স্মরণে আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ‘সদস্য লেখক সম্মাননা-২০১৭’ কমিটির আহ্বায়ক এবং ডিআরইউর প্রচার ও প্রকাশনা সম্পাদক কাফি কামাল।

সভাপতির বক্তব্যে সাখাওয়াত হোসেন বাদশা বলেন: ডিআরইউ সদস্যদের সৃজনশীলতা ও মননশীলতাকে উৎসাহিত করতেই এ আয়োজন। আগামীতে সুনির্দিষ্ট নিয়মে জুরি বোর্ড গঠন করে বিচারের মাধ্যমে সৃজনশীল, মননশীল ও শিশু সাহিত্য তিন ক্যাটাগরিতে তিনজনকে ডিআরইউ সাহিত্য পুরস্কার ও অন্য সদস্য লেখকদের সম্মাননা দেয়া যেতে পারে। এতে পুরস্কারের মর্যাদা যেমন বৃদ্ধি পাবে, সেই সঙ্গে সদস্য লেখকরাও উৎসাহিত হবেন

এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিআরইউ সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী, সদস্য লেখক শামসুল আলম বেলাল, চপল বাশার, হাসান হাফিজ, অজিত কুমার সরকার, ডিআরইউ’র সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ ও অর্থ সম্পাদক মানিক মুনতাসির।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিআরইউবঙ্গবন্ধু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তিন বিদেশির ঝড়ে চিটাগংয়ের রানপাহাড়

পরবর্তী

বারী সিদ্দিকীর কাছে আমাদের যা শেখার আছে

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বারী সিদ্দিকীর কাছে আমাদের যা শেখার আছে

খুলনা বিশ্ববিদ্যালয়ের স্মৃতিস্তম্ভ ও সবুজ উদ্যানের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনা বিশ্ববিদ্যালয়: সাতাশ বছরের গৌরবোজ্জল অধ্যায়

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT