চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বারী সিদ্দিকীর কাছে আমাদের যা শেখার আছে

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৯:২১ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০১৭
সম্পাদকীয়
A A
বারী সিদ্দিকী

প্রকৃতির স্বাভাবিক নিয়মে সব মানুষকে একসময় চলে যেতে হয়। এই চলে যাওয়া অবশ্যই কষ্টের, তবে কিছু মানুষের চলে যাওয়ার ক্ষতি কখনোই পূরণ হওয়ার নয়। এমনই একজন গুণী মানুষ বারী সিদ্দিকী। লাখো শ্রোতার হৃদয়ের মনিকোঠায় তিনি ছিলেন লোকগানের অপার ভাণ্ডারে একখণ্ড হীরকের মতো জ্বলজ্বলে। এই গুণী ব্যক্তিত্বের সঙ্গে চ্যানেল আইয়ের অনেক গভীর সম্পর্ক ছিল। ইমপ্রেসের মাধ্যমে প্রথম তার কণ্ঠের যাদুর কথা জেনেছিলো মানুষ, শেষ অনুষ্ঠানও করেছেন চ্যানেল আইয়ে। শুধু গান নয়, বাঁশির জাদুকরী সুর তোলার ক্ষেত্রেও বারী সিদ্দিকী ছিলেন অতুলনীয়। তিনি বাঁশির সুর তুলতে এত ভালোবাসতেন যে, নিজের মৃত্যুর পরও বাঁশিকে আপন করে নিতে চেয়েছিলেন গানে গানে। কাজের প্রতি কতোটা ভালোবাসা থাকলে এমনটা সম্ভব তা সহজেই বুঝা যায়। নিজের কাজের প্রতি ভালোবাসার ক্ষেত্রে এখান থেকে নবীন শিল্পী থেকে শুরু করে সবার শেখার আছে বলে আমরা মনে করি। বারী সিদ্দিকী যে কতোটা জনপ্রিয় হয়ে তা তার অসুস্থতা এবং মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের দুঃখগাথা ও হাহাকার দেখলেই বুঝা যায়। মানুষের শেকড়ের কথা তুলে ধরে তিনি লাখো শ্রোতার হৃদয়ের মনিকোঠায় স্থান করে নিয়েছেন। তবে এই গুণী শিল্পীর মরদেহ শহীদ মিনারে নেয়া হয়নি। এ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনেক ভক্তকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। আমরা মনে করি, সাধারণ মানুষের এই ক্ষোভ প্রকাশ অযৌক্তিক নয়। কারণ এই সম্মান এবং শ্রদ্ধা তার প্রাপ্য ছিল। বারী সিদ্দিকীর রেখে যাওয়া কাজগুলো ব্যাপকভাবে সবার মাঝে ছড়িয়ে দিয়ে এখনও তার প্রতি শ্রদ্ধা জানানোর সুযোগ রয়েছে বলে আমরা মনে করি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কানাডা-যুক্তরাষ্ট্রে ফের তীব্র তাপপ্রবাহ, সতর্কতা জারি

জুলাই ১৫, ২০২৬

এপস্টিন বিতর্কে বিল গেটস ফাউন্ডেশনে ওয়ারেন বাফেটের অনুদান বন্ধ

জুলাই ১৫, ২০২৬

সবুজ স্কুল গড়তে দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ১৫, ২০২৬

১৬ জুলাই থেকে আবারো টানা বৃষ্টির পূর্বাভাস

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT