চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বগুড়ায় ৮ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৯ অপরাহ্ণ ০৬, মে ২০২২
বিনোদন
A A
বগুড়ায় ৮ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ও দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। এ বছর পবিত্র রমজান মাসের কারণে নির্দিষ্ট সময়ে না হলেও শুক্রবার (৬ মে) থেকে শুরু হলো ৮ দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন। বগুড়া থিয়েটারের দীর্ঘ তিনের ধারাবাহিকতায় এবার শহরের এডওয়ার্ড পার্কে বসেছে ৪১তম বৈশাখী মেলা।

শুক্রবার বিকেলে পৌর পার্কের ওস্তাদ আলাউদ্দীন মুক্ত মঞ্চে হয় উদ্বোধনী অনুষ্ঠান। আগামী ১৩ মে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পর্দা নামবে এই গৌরবময় সাংস্কৃতিক মহাযজ্ঞের।

উদ্বোধনী দিনে গান পরিবেশন করেন ‘মনের মানুষ’ চলচ্চিত্রের শিল্পী, খ্যাতিমান বাউল সাধক লতিফ সাঁই।

বৈশাখী মেলায় থাকছে ২৫ শে বৈশাখ, রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্য তত্ব বিভাগের পরিবেশনা। এছাড়া রবীন্দ্রনাথের সাহিত্য ও দর্শন নিয়ে আলোচনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আহমেদুল কবির ও শিক্ষক আহসান খান।

সমাপনী দিনে (১৩ মে) বৈশাখী মেলায় গান গাইবেন উপ মহাদেশের অন্যতম বাউল সম্রাট, গুরু শফি মণ্ডল। এছাড়াও মেলায় পরিবেশিত হবে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী সঙ যাত্রাপালা, লালন সাঁইজির গান, বিভিন্ন পালাগান ও বগুড়া তথা দেশের বিভিন্ন অঞ্চল হতে আগত শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা। সৃজনশীল শিশুদের জন্য আয়োজন করা হয়েছে চিত্রাংকন, সংগীত, নৃত্য, আবৃত্তি আয়োজন।

উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকরা জানান, বগুড়া থিয়েটারের বৈশাখী মেলায় প্রতিদিন বিকেলে থাকছে লাঠিখেলা, সাপখেলা, বানর খেলা, পাতা খেলার মত লোকজ নানা গ্রামীন খেলাধুলার আয়োজন। এছাড়াও মেলায় টিটু চত্বরে লোকজ সংস্কৃতির নানা উপকরণ, মাটির তৈজস সামগ্রী ও হরেক রকমের নানা পণ্য পসরা নিয়ে স্টল বসেছে দর্শনার্থীদের জন্য। শিশুদের বিনোদনের জন্য রয়েছে চড়কি ও নাগরদোলার অনুসঙ্গ।

বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না জানান, বগুড়া থিয়েটারের এই বৈশাখী মেলা বগুড়া থিয়েটারের আয়োজনে হলেও যেটি বগুড়াবাসীর মেলায় পরিণত হয়েছে। ৮ দিনব্যাপী সকলকে বাঙালির প্রাণের মেলায় উপস্থিত হয়ে মেলাকে স্বার্থক করার আহ্বান জানান।

ট্যাগ: গানবাউলবৈশাখী মেলালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাবেক সভাপতির বর্ণবাদী মন্তব্যে জরিমানা গুনল এসেক্স

পরবর্তী

অবিলম্বে ভোজ্য তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি বিএনপির

পরবর্তী
ফখরুল ইসলাম আলমগীর speaking at a political event in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

অবিলম্বে ভোজ্য তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি বিএনপির

আটক ৫ জন যুবক আদালতে প্রেরণ, জাফলংয়ে পর্যটকদের উপর হামলার অভিযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

জাফলংয়ে পর্যটকদের উপর হামলার অভিযোগে আটক ৫ জনকে আদালতে প্রেরণ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কিরগিজস্তানে এক মঞ্চে পুতিন-শি, কী বার্তা দিচ্ছে ২৫ বছরের এসসিও

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বাস্থ্য খাতে যে আশ্বাস যুক্তরাষ্ট্রের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কোন কর্মকাণ্ডে ক্ষুব্ধ নর্থ কোরিয়া, কেন বাড়াচ্ছে পারমাণবিক শক্তি?

আগস্ট ৩১, ২০২৬

প্রতিদিন সহজে পালনযোগ্য ৭ পুণ্যময় আমল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT