চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বগুড়ায় ইউএনও’র গাড়িতে হামলার ঘটনায় আটক ৮

রউফ জালাল রউফ জালাল
৯:২৯ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০২০
জনপদ, বগুড়া
A A

বগুড়ার শেরপুরে বালু মহালে অভিযানের সময় ইউএনও’র গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত ৮ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার ঘটনার রাতেই বালুদস্যুদের ভাড়াটে লোকজনের মারপিটে আহত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের নৈশপ্রহরী মো. মনজুরুল হক বাচ্চু বাদি হয়ে মামলায় করেন। সেই মামলায় ৮ জনকে আটক করা হয়।

উক্ত মামলায় ১৪ জনের নাম উল্লেখসহ আরও ৮০-৮৫জন অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের মধ্যে ৮ জনকে আটক করে।

Banglabid

আটকরা হলেন- উপজেলার খানপুর ইউনিয়নের গজারিয়া উত্তরপাড়া গ্রামের মেহের আলীর ছেলে মো. ফরহাদ হোসেন (২৬), একই গ্রামের জাফর প্রামাণিকের ছেলে মো. আলম প্রামাণিক (৩৫), তোজাম প্রামাণিকের ছেলে ইব্রাহীম হোসেন (২০), আজিজার রহমানের ছেলে মো. ওসমান গণি (২৮), গোলাম প্রামাণিকের ছেলে মো. শাহিন শাহ (২০), গোলাম নবীর ছেলে মো. মেহেদী হাসান (২৫), পাশের নলডেঙ্গী গ্রামের শাজাহান আলীর ছেলে মো. রুবেল হাসান (৩০) ও একই গ্রামের আশরাফ আলীর ছেলে ফরহাদ হোসেন (২৭)।

এছাড়া মামলায় অভিযুক্তরা হলেন- গজারিয়া মধ্যপাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে মো. হানিফ (৪০), তার ভাই মোতালেব হোসেন (৪২), একই গ্রামের আবুল হোসেনের ছেলে মো. রাজু (২৫), নলডেঙ্গী গ্রামের শাজাহান আলীর ছেলে মো. মিলন (২৫), ওই গ্রামের মো. হায়দার আলী (৩০), আবু মুসা (২৫) ও জাবেদ আলী (৩০)।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আবুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করে জানান, সরকারি কাজে বাধা প্রদান, হামলা-মারপিট ও গাড়ি ভাঙচুরের অভিযোগ এনে উক্ত সংখ্যক ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা নেয়া হয়েছে। পাশাপাশি ঘটনার পরপরই অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করা হয়। মামলায় অভিযুক্ত অন্যান্যদের ধরতে অভিযান চলছে। এছাড়া গ্রেপ্তারকৃতদের রোববার দুপুরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Reneta

গতকাল শনিবার দুপুরের পর থেকেই উপজেলার শেরুয়া বটতলা বাজারসহ বিভিন্ন এলাকায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ঠেকাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী সেখের নেতৃত্বে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। এসময় খানপুর ইউনিয়নের বড়ইতলী , নবীনগর ও নলডাঙ্গি এলাকায় বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর আসে। পরবর্তীতে সেখানে অভিযান চালানো হয়। সেখানে কাউকে না পাওয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের সরঞ্জামগুলো খোলা হচ্ছিল। এসময় বালু উত্তোলনকারীদের ভাড়াটে লোকজন সংঘবদ্ধ হয়ে তাদেরকে ঘিরে ফেলে চড়াও হন। এমনকি তারা উত্তেজিত হয়ে তার গাড়িতে ভাঙচুর চালায়।

এসময় তার সাথে অভিযানে থাকা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অফিসের অফিস সহকারি উজ্জল মোহন্ত ও নৈশ্যপ্রহরী মুঞ্জুরুল হক বাধা দিতে গেলে তাদের বেধড়ক মারধর করে আহত করা হয়। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ আসার পর হামলাকারীরা পালিয়ে যায় ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন, আটক ১

পরবর্তী

টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পরবর্তী

টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালী

বিভৎস নির্যাতনের শিকার সেই গৃহবধূ উদ্ধার

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT