চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বক্তব্যে ‘রোহিঙ্গা’ শব্দটি এড়িয়ে গেছেন পোপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০১ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে নেত্রী অং সান সু চির ঙ্গে দেখা করার পরে নিজের বক্তৃতা দিয়েছেন পোপ ফ্রান্সিস। বক্তৃতায় দেশটির সব নৃগোষ্ঠীর জন্য শ্রদ্ধার দাবি জানান তিনি। কিন্তু বক্তব্যে বিশেষভাবে মুসলিম রোহিঙ্গা সম্প্রদায়ের কথা উল্লেখ করেননি তিনি।

এর আগে আরো বেশি সমস্যা তৈরি হতে পারে সেই আশঙ্কায় সেখানকার ক্যাথলিক চার্চ এই শব্দটি ব্যবহার না করার আহ্বান জানান পোপকে।

বক্তব্যে পোপ ফ্রান্সিস বলেন, মিয়ানমারের ভবিষ্যত নিশ্চয়ই শান্তির হবে। আর সেই শান্তি হবে সমাজের প্রতিটি সদস্যের মর্যাদা ও অধিকারের প্রতি সম্মানের ভিত্তিতে, প্রতিটি নৃগোষ্ঠীর এবং তাদের পরিচিতির প্রতি সম্মানের ভিত্তিতে, আইনের শাসনের প্রতি সম্মানের ভিত্তিতে এবং সেই গণতান্ত্রিক নিয়ম যা প্রতিটি ব্যক্তি ও দলের জন্য প্রযোজ্য তাদের প্রতি সম্মানের ভিত্তিতে।

Banglabid

পোপ ফ্রান্সিস আরো বলেন, মিয়ানমারের সবচেয়ে বড় সম্পদ জনগণ। তারা অনেক কষ্ট ভোগ করেছে, এখনও করছে। নাগরিক সংঘাত ও যুদ্ধ অনেক দিন ব্যাপি চলমান ছিলো এখানে এবং সেটা গভীর বিভক্তি তৈরি করেছে। যেহেতু দেশটি এখন আবার শান্তি পুনঃস্থাপন করতে চাইছে। তাই সেই সব ক্ষত সারানো মূল কাজ হওয়া উচিত। ধর্মীয় ভিন্নতা কখনো বিভক্তি বা অবিশ্বাসের উৎস হতে পারে না। বরং একটি সেনা হিসেবে কাজ করতে পারে একতা, ক্ষমা, ধৈর্য ও জ্ঞানী দেশ গঠনের জন্য।

এর আগে নিজের প্রার্থনায় ‘রোহিঙ্গা’ শব্দটি ব্যবহার করেছিলেন পোপ। রোহিঙ্গা ভাই ও বোনদের কথা উল্লেখ করে প্রার্থনা করেন তিনি।

মিয়ানমারের নেত্রী অং সান সু চিও তার বক্তব্যে বোহিঙ্গাদের কোনো প্রসঙ্গ সরাসরি টানেননি। তবে তিনি বলেন, রাখাইনের ঘটনা সারাবিশ্বের মনোযোগ আকর্ষণ করেছে। সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ঘটনাগুলো রাখাইনে ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিশ্বাস, বোঝাপড়া, একাত্মতা ও সহযোগিতার সম্পর্ক নষ্ট করেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পোপরোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কিন সেনা হত্যা বা ধরলে ৩০ হাজার ডলার পুরস্কার!

আগস্ট ১৭, ২০২৬

পশ্চিমবঙ্গে হোটেলে ঘুমের মধ্যে আগুন, প্রাণ গেল ৬ জনের

আগস্ট ১৭, ২০২৬

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

আগস্ট ১৭, ২০২৬

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন সিনেটরের তোপের মুখে ট্রাম্প

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT