চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বই মেলায় গোলাম রাব্বানীর ‘মহিমান্বিত আনারস’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২১ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০১৮
শিল্প সাহিত্য
A A

এবারের অমর একুশে গ্রন্থমেলায় থাকছে লেখক ও সাংবাদিক গোলাম রাব্বানীর প্রথম গল্পের বই ‘মহিমান্বিত আনারস’।

বইটি প্রকাশ করছে চৈতন্য প্রকাশনী। দেওয়ান আতিকের প্রচ্ছদ করা বইটি মেলার প্রথম দিন থেকেই পাওয়া যাচ্ছে। দশটি ভিন্ন স্বাদের ছোট গল্প নিয়ে সাজানো হয়েছে এই গল্পগ্রন্থটি। বইটি মেলায় চৈতন্যের ৬০৪ – ৬০৫ স্টল এবং লিটল ম্যাগ চত্বরে পাওয়া যাবে।

বইটি সম্পর্কে গোলাম রাব্বানী বলেন, ‘গল্পগুলো লেখা দশ বারো বছর আগে। গত পাঁচ বছর ধরে বইটি প্রকাশের প্রস্তুতি নেই আমি। কিন্তু আমার খুঁতখুঁতে স্বভাবের কারণে বইটি প্রকাশ করি করি করও করা হচ্ছিল না। বেশ কিছু কয়েকবার ছাপাখানা থেকেও বইটি ফেরত এনেছি। সাত থেকে আটটা প্রচ্ছদ করিয়েছি। কিন্তু কোন কিছুই মন মতো হচ্ছিলো না। অবশেষে বইটা বাজারে আসছে এটাই বড় কথা। গল্পগুলো খুব আলাদা তা বলবো না। তবে আমার গল্পের চরিত্ররা সমাজের দেখা মানুষ থেকে আলাদা। প্রথমে চরিত্রগুলোকে কাল্পনিক মনে হতে পারে। কিন্তু চোখ বন্ধ করলে নিজের ভেতর নিজের আশপাশেই সেই চরিত্রগুলোকে অন্ধকারে হেঁটে যেতে দেখা যাবে। নতুন গল্প বয়ানে গল্পগুলো সহজ ভাবে বলে যাওয়ার চেষ্টা ছিল। সবাইকে আনারস খাওয়ার দাওয়াত রইল। ’

এর আগে এই লেখকের ‘হুদাই-১, ‘হুদাই-২’ ও ‘দীর্ঘশ্বাসে দাঁড়ি’ নামে তিনটি কাব্যগ্রন্থ প্রকাশ হয়। নিয়মিত টিভি নাটক লিখে থাকেন তিনি। তার লেখা জনপ্রিয় নাটকের তালিকায় রয়েছে, ‘চিরকুমার সংঘ’, ‘সাদা গোলাপ’, ‘প্রাইভেট রিকশা’, ‘রান্না-কান্না’, ‘মুদ্রার এপিঠ ওপিঠ’, ‘ভালোবাসার অনুষঙ্গ’, ‘আলোচনার বিষয় যখন সবুজ ওড়না’, ‘সাইকেল বালিকা’, ‘তোতামিয়া ছাত্রাবাস’, ‘হয়তো ভালোবাসা নয়তো প্রেম’, ‘বাখরখানি টু বার্গার’, ‘মুক্তাহীন ঝিনুক’, ‘ঝগড়াপুর’, ‘তবুও জীবন’ অন্যতম। তার লেখা, ‘লোকালবাস’, ‘স্বপ্ন উড়াইলা’, ‘চাঁদ ঘুমায়’, ‘ঐ রূপ তো দেখি নাই’, ‘তুমি বুঝলানা’, ‘সারি সারি জানালা’ গানগুলোও শ্রোতারা পছন্দ করেছেন।

ট্যাগ: অমর একুশে গ্রন্থমেলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রপ্তানি আদেশ বৃদ্ধির মাধ্যমে শেষ হলো বাণিজ্য মেলা

পরবর্তী

সিলেট থেকে ছড়িয়ে পড়া নির্বাচনী উত্তাপ

পরবর্তী

সিলেট থেকে ছড়িয়ে পড়া নির্বাচনী উত্তাপ

স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার উদ্যোগের কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

`বঙ্গবন্ধু হত্যায় সাজাপ্রাপ্ত খুনিদের সম্পত্তি বাজেয়াপ্ত’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT