চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বই উৎসব থাকুক চলমান

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৫:১৭ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০১৯
সম্পাদকীয়
A A

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যস্ততার মধ্যেও কোনো ধরনের শিডিউল বিপর্যয় ছাড়াই নতুন বছরের প্রথম দিনেই সারা দেশে বিনামূল্যে বই বিতরণের মধ্য দিয়ে শুরু হয়েছে বই উৎসব। বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা উৎসবে মেতে উঠেছে।

গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এ বছর চার কোটি ২৬ লাখ ১৯ হাজার ৮৬৫ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হচ্ছে ৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৮৮২টি বই। আর ২০১০ সাল থেকে এ পর্যন্ত ২৯৬ কোটি ৭ লাখ ৮৯ হাজার ১৭২টি বই বিতরণ করা হয়েছে।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর ২০১০ সাল থেকে প্রতিবছরই সরকার বছরের প্রথম দিনে বিনামূল্যে বই বিতরণের উৎসব করে আসছে। আগামী বছরগুলোতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে আমরা আশা করি।

Banglabid

শিক্ষামন্ত্রী বলেছেন: নতুন প্রজন্মকে আগামী দিনের উন্নত বাংলাদেশ গড়ায় বড় ভূমিকা পালন করতে হবে। আধুনিক ও উন্নত শিক্ষায় শিক্ষিত একটি জাতি গঠনে সরকার এই উদ্যোগ বাস্তবায়ন করছে।

এর আগে বই ও শিক্ষা সরঞ্জামের অভাবে সবাই স্কুলেই যেত না, প্রতিবছরই অনেক শিক্ষার্থী ঝরে পড়ত। এখন সেই ঝরে পড়ার হার নেই বললেই চলে। এজন্য সংশ্লিষ্টদের আমরা অভিনন্দন জানাই।

তবে এটাও ঠিক যে, বই ছাপানো নিয়ে অনেক বিতর্ক হয়েছে এবং অসম্ভব বলে চারদিকে সমালোচনা হয়েছে। এ বিষয়টি শিক্ষামন্ত্রী নিজেও স্বীকার করেছেন। তিনি বলেন: বিশ্বের বিভিন্ন দেশে এটাকে অসম্ভব মনে করলেও এ দেশে তা সম্ভব হয়েছে। বছরের প্রথম দিনেই বই তুলে দেওয়া সম্ভব হচ্ছে। এখন আর বই সংগ্রহ করতে বছরের অর্ধেক সময়ে চলে যায় না।

Reneta

আমরা মনে করি, এই উৎসব আলোর উৎসব। এই আলোর উৎসব যেন অব্যাহত থাকে। শিশুদের অন্তহীন আনন্দের মধ্য দিয়ে জ্ঞান অর্জনের এই উৎসব আগামী দিনেও থাকুক।

একইসঙ্গে বিগত দিনের ভুলভ্রান্তি থেকে শিক্ষাগ্রহণ করে নতুন সরকার এ খাতকে আরও অগ্রাধিকার ও গুরুত্বের সঙ্গে দেখবে বলে আমরা আশা করি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বইবই উৎসবসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৬ জনের মৃত্যু

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

অফিসের কাজে মনোযোগ ধরে রাখার ৫ সহজ উপায়

আগস্ট ১৬, ২০২৬

বার্তা ছিল— ‘বিশ্বাস রাখতে হবে, কে বল করছে ভাবা যাবে না’

আগস্ট ১৬, ২০২৬

‘হেরেছি প্রথম দিনেই’— বাংলাদেশকে কৃতিত্ব দিয়ে বললেন কামিন্স

আগস্ট ১৬, ২০২৬

আগুনঝরা বোলিংয়ের রহস্য খোলাসা করলেন ম্যাচসেরা হাসান

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT