চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২২ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০১৮
বিনোদন, শিল্প সাহিত্য
A A

আর ক’দিন পর ১ ফেব্রুয়ারিতে শুরু হবে বাংলা একাডেমি আয়োজিত বাঙালির প্রাণের মেলা। অমর একুশে গ্রন্থমেলা। প্রতিবছরের মতো এবারো আইএফআইসি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় বাংলা একাডেমি প্রাঙ্গন থেকে বইমেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। এছাড়া বরাবরের মতো মেলাপ্রাঙ্গন থেকে বের হবে ট্যাবলয়েড পত্রিকা ‘আনন্দ আলো বইমেলা প্রতিদিন’।

প্রতিবছর বইমেলাকে ঘিরে নানান আয়োজন নিয়ে মেলাপ্রাঙ্গনে হাজির হয় চ্যানেল আই। এবারের আইএফআইসি ব্যাংক-চ্যানেল আই বইমেলা সরাসরি আয়োজনের আদ্যোপান্ত জানাতেই চ্যানেল আই ভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রোববার। যেখানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, আইএফআইসি ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, শিশুসাহিত্যিক আলী ইমাম, কবি ও প্রযোজক আমিরুল ইসলাম, আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমানসহ অন্যান্য লেখক ও বিভিন্ন মিডিয়া থেকে আগত সংবাদকর্মীরা।

বইকে ঘিরে পাঠকের সঙ্গে মেলবন্ধন তৈরিতে সারাবছর ভাষার মাসেই অপেক্ষায় থাকেন লেখকরা। বইমেলাকে ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দেয়ারও দাবি জানান এই সংবাদ সম্মেলনে।

Banglabid

প্রতি বছরের মতো এবারও চ্যানেল আইয়ের পর্দায় সরাসরি বই মেলা সম্প্রচার হবে জানিয়ে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, বইকে আমরা সবাই ভালোবাসি, আর ভালোবাসার জিনিষকে নিয়ে যদি আমরা সবাই এগিয়ে আসি তাহলে সেটা অনেক বড় হয়। ছয়টি মহাদেশের বাংলা ভাষাভাষি মানুষদের মধ্যে যারা এই মেলায় আসতে পারবেন না, তারা যেন অন্তত এই মেলার স্পর্শটা অনুভব করতে পারেন । সেজন্য আমরা প্রতি বছর চ্যানেল আইয়ের পর্দায় বই মেলাকে সরাসরি সম্প্রচার করি। টেলিভিশনের পর্দার মাধ্যমে বইকে মানুষের কাছে আরো জনপ্রিয় করে তুলবে সে চেষ্টা আমরা সব সময়ই করি। সবাই একসাথে এভাবে এগিয়ে গেলে আমাদের আর হতাশ হওয়ার কিছু থাকবে না।

বইমেলা সরাসরি আয়োজনের পাশাপাশি ভাষার মাসের পুরোটা জুড়ে আরো বেশকিছু আয়োজনের কথা তুলে ধরেন আয়োজকরা।

১লা ফেব্রুয়ারি থেকে মাসজুড়ে মেলা প্রাঙ্গণ থেকে নতুন বইয়ের খবরাখবর জানাতে আইএফআইসি ব্যাংক-চ্যানেল আই বইমেলা সরাসরি সম্প্রচার হবে প্রতি শনি, রবি, বুধ এবং শুক্রবার বিকেল ৫টা ৩০মিনিটে এবং সোম, মঙ্গল ও বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ত্রিশ মিনিটে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইফরিদুর রেজা সাগরবইমেলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশুদ্ধ না করে পানি বাজারজাত, চার প্রতিষ্ঠান সীলগালা

পরবর্তী

ফেসবুকে আটকে গেলেন শিক্ষামন্ত্রী

পরবর্তী

ফেসবুকে আটকে গেলেন শিক্ষামন্ত্রী

মোশাররফ করিম-দ্য অলরাউন্ডার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকায় আজ জশনে জুলুছ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড দাবি করে মানচিত্র প্রকাশ ট্রাম্পের

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

শপথের পর প্রথম বঙ্গভবনে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২৩, ২০২৬

মেসির গোলেও হার এড়াতে পারল না মিয়ামি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT