চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় নাইস নূরের ‘জেবার প্রিয় বারবি ডল’

আলী এরশাদ আলী এরশাদ
১০:৩৩ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০১৭
শিল্প সাহিত্য
A A

লেখক ও নাট্যকার নাইস নূরের নতুন বই ‘জেবার প্রিয় বারবি ডল’ বইমেলায় এসেছে। বইটিতে মোট সাতটি গল্প রয়ছে। গল্পগুলো হলো ‘আমি বাংলা ভাষা হবো’, ‘অ’র প্রয়ি বন্ধু ঐ’, ‘আমিও মুক্তিযোদ্ধা’, ‘নীল ফুলপরীর গল্প’, ‘জেবার প্রিয় বারবি ডল’, ‘অনিরুদ্ধ ও টমের একদিনের অভিমান’ ও ‘ফারহানের পতাকা সেলফি।’

বই সম্পর্কে নাইস নূর বলেন, ‘প্রথম থেকে পঞ্চম শ্রেণী পড়া শিশুদের কথা ভেবেই মূলত বইটি লিখেছি। এর একটি গল্পে বাংলা ভাষার মহত্ব ও দুটি গল্পে মুক্তিযুদ্ধ সম্পর্কে শিশুদের সহজভাবে জানানোর চেষ্টা করেছি। এছাড়া ‘জেবার প্রিয় বারবি ডল’ গল্পটিতে একটি বার্তা দিতে চেষ্টা করেছি তা হলো, একজন শিশুর রঙিন বারবি ডল যেমন পছন্দ হতে পারে, তেমনি কালো রঙের বারবি ডলও। আসলে আমি চাই ছোটবলো থেকেই যেন শিশুদের মনে বর্ণবৈষম্য ব্যাপারাটা না থাকে।’

‘জেবার প্রিয় বারবি ডল’ বইটির ভূমিকা লিখেছেন কবি আসাদ চৌধুরী। বই প্রসঙ্গে তিনি বলেছেন, ‘নাইস নূরের সাহিত্য প্রীতির মধ্যে আমি কোন ফাঁক দেখি না। শিশুদের সাহিত্য ও শিশুদের নিয়ে তিনি ভাবনা চিন্তা করেন। বইটির নাম শুনলেই বোঝা যায় শিশু মনস্তত্ব তিনি সহজে বুঝতে পারেন। একইসঙ্গে আনন্দ দেয়া এবং কিছু জানানো সহজ কাজ নয়। তিনি সেই চেষ্টাই করেছেন।’

Banglabid

‘জেবার প্রিয় বারবি ডল’ নাইস নূরের লেখা অস্টম বই। তার উল্লেখযোগ্য বইগুলো হলো, ‘কার্টুনের দেশে মনিকা’ ‘সাদমানের ক্রিকেটার বন্ধু’, ‘না ছোঁয়ার স্পর্শ’।

বইটি প্রকাশ করেছে সাহস পাবলিকেশন্স। প্রচ্ছদ এঁকেছেন নিয়াজ চৌধুরী তুলি। মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একুশে বইমেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে নতুন বার্তা ভারতের

আগস্ট ১৭, ২০২৬

গাজায় প্রতিরাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

আগস্ট ১৭, ২০২৬

বরিশালে পানিতে ডুবে নারীর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বিবিসি

রেকর্ড ৪ কোটি ডলারে বৈদ্যুতিক গাড়ি বিক্রি, কী সুবিধা আর ক্রেতা কে

আগস্ট ১৭, ২০২৬

বার্সায় আসছেন ব্যালন ডি অর জয়ী রদ্রি ও ক্যানসেলো

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT