চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় দুই খণ্ডে শেখ হাসিনার নির্বাচিত ১০০ ভাষণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৯ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০১৮
শিল্প সাহিত্য
A A

বঙ্গবন্ধু হত্যাকান্ডের সময় দেশে না থাকাতে বেঁচে গিয়েছিলেন বর্তমানের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ১৯৮১ সালে পিতা মাতাহীন বাংলাদেশে ফিরে এসে আওয়ামী লীগের দায়িত্ব নেন। দেশে আসার পর ৩৭ বছরে তার বিভিন্ন সময়ে দেওয়া ভাষণের ১০০টি নির্বাচিত ভাষণ নিয়ে প্রকাশনা আসছে বইমেলায়।

সোমবার অমর একুশে  অমর একুশে গ্রন্থমেলায় আসছে ‘‌জননেত্রী শেখ হাসিনার ১০০ নির্বাচিত ভাষণ [১৯৮১-২০১৮]’। বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুখপত্র ‘উত্তরণ’ পত্রিকার সম্পাদক  লেখক, গবেষক ও রাজনীতিক নূহ-উল-আলম লেনিনের সম্পাদনায় গ্রন্থটি প্রকাশ করেছে ‘ভাষাচিত্র প্রকাশন’। গ্রন্থটি উৎসর্গ করা হয়েছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে।

তরুণ গবেষক রায়হান কবির এর গবেষণায় দুই খণ্ডে প্রকাশিত শেখ হাসিনার দেওয়া গত ৩৭ বছরের উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ ১০০টি ভাষণ সংকলিত হয়েছে। নূহ উল আলম লেনিন চ্যনেল আই অনলাইনকে জানান,  গ্রন্থটিতে ভাষণ নির্বাচনের ক্ষেত্রে যেমন গত ৩৭ বছরের রাজনৈতিক মোড় বা বাঁক পরিবর্তনের সময়কে ধরা হয়েছে, তেমনি গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে তার দিক-নির্দেশনামূলক বক্তব্য সংবলিত ভাষণগুলোকে চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে। দ্বিতীয়ত: তিন দফায় প্রধানমন্ত্রী হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক ফোরামে দেওয়া তার নীতি-নির্ধারণী গুরুত্বপূর্ণ ভাষণসমূহ সংকলনের অন্তর্ভুক্ত করা হয়েছে। আওয়ামী লীগের প্রতিটি কাউন্সিলে তার নীতি-নির্ধারণী ভাষণ, সাংগঠনিক বিষয়ে পথনির্দেশসমূহও আমরা তুলে ধরার প্রতি নজর রাখা হয়েছে।

তিনি আরো বলেন,  বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, বাংলাদেশ তাঁতী লীগসহ আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন সমূহের কাউন্সিল ও গুরুত্বপূর্ণ সমাবেশে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রদত্ত ভাষণও অন্তর্ভুক্ত করা হয়েছে গ্রন্থটিতে। বিষয়-বৈচিত্র্যের প্রতিও নজর রাখা হয়েছে। শিল্প-সাহিত্য, ভাষা-সংস্কৃতি, ক্রীড়া, অর্থনীতি, উন্নয়ন, নারীর অবস্থান, ধর্ম ও ধর্মনিরপেক্ষতার আন্তঃসম্পর্ক, গণমাধ্যমের ভূমিকা, সাংবিধানিক বিতর্ক এবং বিশ্বশান্তি, জাতিসমূহের উন্নয়ন, আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা ইত্যাকার বহু বিষয়ে শেখ হাসিনার চিন্তাধারা ও তার বক্তব্য সংবলিত ভাষণসমূহ চয়ন করা হয়েছে।

গবেষক রায়হান কবির বলেন,  শেখ হাসিনার চিন্তাধারা, কাজ ও অবদানকে যাতে সামগ্রিকভাবে বোঝা যায়, সে রকম একটা বিবেচনাবোধ থেকেই এই ১০০ ভাষণ নির্বাচন ও সংকলিত হয়েছে।

গ্রন্থটি পাওয়া যাবে অমর একুশে গ্রন্থমেলার ৫৮৫-৮৭ নম্বর স্টলে।

ট্যাগ: বইমেলাশেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জয় বাংলা স্লোগান মানেই বঙ্গবন্ধুর আদর্শ নয়: আসাদুজ্জামান নূর

পরবর্তী

শুরুর হার ‘তাতিয়ে দিয়েছিল’ লঙ্কানদের

পরবর্তী

শুরুর হার ‘তাতিয়ে দিয়েছিল’ লঙ্কানদের

ইরান বিশ্বের জন্য বড় হুমকি: নেতানিয়াহু

সর্বশেষ

বাতিল হচ্ছে ২ লাখ বিদেশির মার্কিন ভিসা, শঙ্কায় কারা

আগস্ট ২৫, ২০২৬

গাইবান্ধায় পাট চাষে ভালো ফলন

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা গ্যাস বন্ধ

আগস্ট ২৫, ২০২৬

আলভারেজ নাটকে নতুন মোড়, অ্যাটলেটিকো-বার্সা নাকি আর্সেনাল, কোথায় ঠিকানা

আগস্ট ২৫, ২০২৬

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT