চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় ‘ছোট’ ছড়াকারের ‘বড়’ বই

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
৪:৩২ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০১৮
শিল্প সাহিত্য
A A

স্নাতকের শিক্ষার্থী হলেও জনি হোসেন কাব্যকে দেখলে মনে হয় ক্লাস এইটের ছাত্র। লিকলিকে, লম্বা, মাথাভর্তি পাখির বাসার মতো কোঁকড়া চুল। আদর করে শুভাকাঙ্খি ডাকেন পিচ্চি বলে। সেই ‘পিচ্চি ছড়াকার’ লিখেছে ছড়ামর্শ নামে গুরুত্বপূর্ণ একটি ছড়ার বই। যে বইয়ে ছড়া লেখার নানা দিক নিয়ে উম্মুক্ত আলোচনার পাশাপাশি উঠে এসেছে স্বনামধন্য ছড়াকারদের ছড়া নিয়ে আলোচনা।

ছড়াকার জুলফিকার শাহাদাৎ বলেন: ছড়াকার, প্রাবন্ধিক ও এ সময়ের তুখোড় শিশুসাহিত্যিক জনি হোসেন কাব্যের সাথে আমার কখনো দেখা হয়নি। আমি কিন্তু নিয়মিতই ছড়ার মাধ্যমে তাকে দেখি। আমি তার একজন মুগ্ধ পাঠক। আমি আগেই একদিন বলেছিলাম সে আমাদের আগামী দিনের ছড়াসাহিত্যের একজন বটবৃক্ষে পরিণত হবে। তার বড় গুণ ভাল ছড়া কবিতা চিহ্নিত করার ক্ষমতা ও তা অনুধাবনের যোগ্যতা। এ দুটি গুণের কারণে সে ভাল ছড়া লেখে, ভাল কবিতা লেখে। ভাল প্রবন্ধ লেখে। এ বয়সে তার যে সৃজনশীল লেখনি আমি মুগ্ধ, অভিভূত। আমার সমস্ত শুভ কামনা জনির জন্য।

Banglabid

ছাড়ামর্শ ছাড়াও আরও দুইটি ভিন্নধারার বই লিখছেন কাব্য। ইসলামিধারার ছড়াগ্রন্থ ‘আহবান’ ও শিশুকিশোর উপযোগী গল্পগ্রন্থ ‘টেংরার গ্যাং’, মোট তিনটি বই প্রকাশিত হয়েছে।

এর আগে ২০১৫ বইমেলায় প্রকাশিত হয় তার প্রথম ছড়াগ্রন্থ ‘ছড়ার প্যাকেট’। যা ষোলপৃষ্ঠা প্রকাশনীর ব্যানারে প্রকাশ হয় এবং ষোলপৃষ্ঠা প্রকাশনীর স্টলে সবচেয়ে বেশি বিক্রি বইয়ের তালিকায় স্থান পায়। ২০১৬’তেও ‘ছড়ার মিনার’ এবং ‘নেটওয়ার্কের বাইরে’ নামক দুটি ছড়ার বই বের হয়। বই দুটি দাঁড়িকমা প্রকাশনীর বেস্ট সেলের তালিকায় স্থান করে নেয়।

জনি হোসেন কাব্যর জন্ম ১৯৯৬ সালের ৫ মার্চ, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায়। বর্তমানে সে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তৃতীয়বর্ষে অধ্যয়নরত। ৫ম শ্রেণীতেই লেখালেখির হাতেখড়ি। পরবর্তীতে জাতীয় দৈনিক ইত্তেফাক, কালেরকণ্ঠ, নয়াদিগন্ত, বাংলাদেশ সময়, পূর্বদেশ, সোনারদেশ, ভোরের কাগজসহ স্থানীয় দৈনিক, সাপ্তাহিক, মাসিক, পাক্ষিক, ষাণ্মাসিক এবং বার্ষিক পত্রপত্রিকায় নিয়মিত লেখা ছাপা হয়। মূলত ছড়া লিখলেও পাশাপাশি ছোটগল্প, কবিতা, আঁকাআঁকির চর্চাও অব্যাহত রেখেছেন।

Reneta

বইমেলায় তার ‘ছড়ামর্শ’, ‘আহবান’ এবং ‘টেংরার গ্যাং’ বই তিনটি পাওয়া যাবে দাঁড়িকমা প্রকাশনীর ৬৬৬ নং স্টলে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমর একুশে গ্রন্থমেলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এবার আসছে মাইক্রোসফট অফিস ২০১৯

পরবর্তী

ক্লান্তদিনে বড় লিডের শঙ্কা

পরবর্তী

ক্লান্তদিনে বড় লিডের শঙ্কা

অলীনের দুই বইয়ের প্রকাশনায় মুখর বইমেলার শিশুপ্রহর

সর্বশেষ

ছবি: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী (সংগৃহীত)।

প্রধানমন্ত্রীর ভারত সফর হবে ঐতিহাসিক স্বর্ণালী অধ্যায়: দীনেশ ত্রিবেদী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল (সংগৃহীত)।

বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৯, ২০২৬

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে যে কারণে

আগস্ট ১৯, ২০২৬

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT