চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় একপাশে উচ্ছ্বাস, অন্যপাশে হতাশা

আদিত্য শাহীন আদিত্য শাহীন
১:৫৭ অপরাহ্ণ ২০, মার্চ ২০২২
শিল্প সাহিত্য
A A
বইমেলা প্রাঙ্গণে মানুষের ভিড় ও বিভিন্ন স্টল. Channel i News - চ্যানেল আই নিউজ

বইমেলার সবখানে সমান আলো পড়ে না। সমান ভীড় হয় না। কোথাও কিছু গলদ থেকে যায়। অন্তত পঞ্চাশটি স্টল (প্যাভেলিয়ন) সন্ধ্যার পর হায় হায় করে। ভাষাটি মনে হয় ঠিক হলো না। কারণ, যারা প্রকাশনা ব্যবসায় যুক্ত তাদের বেশিরভাগই মুখে বাণিজ্যের গন্ধ রাখতে চান না।

বইমেলার উত্তর প্রান্তে মঙ্গলবার সন্ধ্যার পর গিয়ে এক শ্মশানসম পরিবেশ দেখলাম। স্টলে স্টলে অন্যরকম শূন্যতা। এক প্রতিশ্রুতিশীল প্রকাশক বইমেলার আগে যেসব স্বপ্ন বুনেছিলেন, উত্তরপ্রান্তের এই মন্দা আবহাওয়ায় কুঁকড়ে গেছে সেসব স্বপ্ন। বলেই ফেললেন, ‘পাঠক আসছেন না। বিক্রি বাট্টা থাকলে আলাদা এক উৎসাহ থাকে। পাঠক না আসাতে আমরা গুটিয়ে গেছি। আমরা বইমেলার এক প্রান্তের ভীড় আর অন্যপ্রান্তের এই শূন্যতার ভেতর অনেকটা উপায়হীন বসে আছি। এমনই এক ক্ষেত্র, যেখানে চাইলেই লোক সমাগম বাড়ানোর মতো কোনো প্রচারণা সম্ভব নয়।’ তার দীর্ঘশ্বাস কেন যেন আমার গায়ে এসে লাগলো। আমি তার প্রতি সমব্যথি ভাব নিয়ে চলে এলাম।

একজন সুপ্রতিষ্ঠিত প্রকাশনীর স্বত্ত্বাধিকারী তার স্টলে বসেছিলেন। একই শূন্যতা। ক্রেতা নেই। পাঠক দর্শক নেই। বললাম, কী অবস্থা ভাই? বললেন, খুবই ভালো। আমি বললাম, ‘আপনারা মনে হয় এক কর্ণারে পড়ে গেছেন!’ তিনি বললেন, “না ঠিকই আছে। বইমেলা মানেই তো বিক্রির ব্যাপার নয়। বইমেলা হলো মেলা। এখানে মানুষের আনন্দ বিনোদনটা অনেক বড় বিষয়। মানুষের বিনোদনের সঙ্গে আমরা যুক্ত আছি। ভালো লাগছে।”

তিনি বললেন বটে। বোঝা গেল কিছু কথা মনের ভেতর থেকে গেল। সেগুলো উপযুক্ত ভাষা পেল না। আমার মনে হয়, তিনি বলতে চাইলেন, বইমেলার সবখানে সমান আলো পড়েনি। যারা বইমেলার নকশা করেন, অবকাঠামো পরিকল্পনা করেন এটি তাদের কাজ। তারা চাইলেই বইমেলার প্রতিটি ক্ষেত্রকে সমান গুরুত্বপূর্ণ করে তুলতে পারেন। আমরা নকশাকার ও স্থপতির কোনো ত্রুটি ধরতে চাই না। তারা যেটুকু করেছেন, তা অনেক। এটুকুর মধ্যেই বিপুল সৃজনশীলতা আছে। বইমেলার রং ও আবেশ আছে। আছে আবহ। এখানেই দর্শক পাঠক এসে আনন্দমেলার স্বাদ পাচ্ছেন।

তারপরও মনে হয় অনেক কিছু হতে পারতো। সব প্রান্তেই রাখা যেতে পারতো আকর্ষণীয় কিছু। লটারিতে যে প্রকাশক যেখানে তার বরাদ্দ পেয়েছেন, সেখানেই বসেছেন। এ ব্যাপারে তিনি তার ভাগ্যবরণ করে নিয়েছেন। কিন্তু সারা বইমেলায় সমান আকর্ষণ ছড়িয়ে দেয়া, সমান আকর্ষণের বিন্যাস অনেক গুরুত্বপূর্ণ। খাদ্যের জায়গাগুলো ছড়িয়ে দেয়া যেত সারা মেলায়। যে দিকটায় লোক উপস্থিতি নিয়ে সংশয় উপলব্ধ হয় সেদিকটায় গড়ে তোলা যেত বিশেষ কোনো ব্যবস্থা। এগুলো সংশ্লিষ্টরাই ভালো বলতে পারবেন। তারা গভীরভাবে ভাবতে পারেন।

বইমেলার মৌসুমে একজন প্রকাশক অনেক বেশি প্রাণিত হতে পারেন। বাণিজ্যিক যশ ও প্রসারের ভেতর গিয়ে তিনি স্বপ্ন দেখতে পারেন। স্টলে লেখক, পাঠকদের ভীড় বাঁধলে শুধু বই বিক্রি হয় তাই নয়, অনেকের চোখে অনেক কিছু ধরা পড়ে। প্রকাশকের কাজটি সারা বছরের। সারাবছর তাকে বই প্রকাশ করতে হয়। বই বিপণন করতে হয়। বইমেলা তাদের সে সম্ভাবনার জায়গাটি তৈরি করে। আমার মনে হয়, এসব বিষয় গভীরভাবে ভাবা উচিত। বইমেলার সবখানে সমান আলো ফেলার ব্যবস্থাটি আগামীবার নিশ্চিত হবে আশা করি।

কেউ উচ্ছ্বাসে থাকবে, কেউ থাকবে হতাশায়, এটি কোনো মেলার ধরণ হতে পারে না।

ট্যাগ: প্রকাশকবইমেলাবাঙালির সপ্তম ঋতুসপ্তম ঋতু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিরিজ জয়ের মিশনে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

পরবর্তী

১৫০ কোটি ছুঁই ছুঁই ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর আয়

পরবর্তী
অভিনেতার মুখের প্রতিফলন গাড়ির আয়নায়, মুখে নীল রঙের চেহারা. Channel i News - চ্যানেল আই নিউজ

১৫০ কোটি ছুঁই ছুঁই ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর আয়

আফগানিস্তানের সাবেক অর্থমন্ত্রী এখন যুক্তরাষ্ট্রে উবার চালক. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের সাবেক অর্থমন্ত্রী এখন যুক্তরাষ্ট্রে উবার চালক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আল্লাহর কাছে ক্ষমা ও রহমত চাইতে পড়ুন এই দোয়া

আগস্ট ২৯, ২০২৬

অস্ত্র উদ্ধারে সহায়তায় লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আগস্ট ২৯, ২০২৬

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল কত?

আগস্ট ২৯, ২০২৬
অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, অভিনেতা আবুল হায়াৎ , কথা সাহিত্যিক এমদাদুল হক মিলন, বরেণ্য অভিনেত্রী দিলারা জামান ও শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর কে নিয়ে কেক কেটে পাঁচ হাজার তম পর্বের উদ্বোধন করেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

মাছরাঙা টিভিকে চ্যানেল আইয়ের শুভেচ্ছা

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT