চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় অমিত আশরাফের ছাঁটমানুষের জাগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৩ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০১৯
শিল্প সাহিত্য
A A

বইমেলায় এসেছে অমিত আশরাফের লেখা ছাঁটমানুষের জাগ বইটি।

বইটির ফ্ল্যাপে কবি কাজল কানন লিখেছেন, কবিতা আর খুনকাণ্ডের একটি মিল এই যে- দুটো বিষয়কেই একই ধরনের নৈতিক কাঠামোয় ধরা কঠিন। বিষয়গুলোর পেছনে অনেক মাত্রা অথবা মাত্রাছাড়া কারণও থাকতে পারে। কবি যখন কবিতাকর্মে জড়িয়ে যান, তখন মাত্রাজ্ঞান থাকা না থাকা জরুরি নয়। অপর বিষয়টিও একই রকম।

ফ্ল্যাপে আরো লেখা হয়েছে, কবি অমিত আশরাফ-এর কবিতা নৈতিকতার প্রচল বাহুবন্ধে মুচড়ে যায় না- অন্তত এমন ধারণা করতে পারি। এতে তার কবিতাকে মোটা চিহ্নে শনাক্ত করা কঠিন। অমিত তার যাপিত কালখণ্ড বয়ান করতে গিয়ে এমন কাণ্ড করেছে। নবীন কবির কাছে এমন আগমনের বার্তাই চাই পাঠক হিসেবে। এটি কবিতার জন্য সুখবর।

ফ্ল্যাপে তিনি আরো লিখেছেন, চলমান শতকের দ্বিতীয় দশকে জানান দেয়া এই কবি কোনো কোনো পঙক্তির সৃজনীতে বিস্মিত করেছে। যে লক্ষণ যুগানয়নকারী কবিদের প্রথম গ্রন্থে দৃশ্যমান। ছাঁটমানুষের জাগ কবির সূচনা গ্রন্থ হলেও নিরবচ্ছিন্ন চর্চার ইঙ্গিতবাহী। সময়-বিরতিতে কবিতার ভিন্নস্বর চিহ্নিত। কবিতার বিচার যদিও সময় চেতনায় হেরফের হয়; তথাপি কবিতা বিচারের জন্য লিখিত হয় না। কবিপ্রতিভার উৎসারণই কবিতার শেষ কথা। কখনো-সখনো সেটি পাঠক উপলব্ধিরও বাইরে অবস্থান করে। মুক্তি ঘটে অন্য কোনো পাঠে। কবিতার কাছে দাবি থাকে সে শুধুই কবিতা হোক।

অমিত আশরাফের জন্ম নরসিংদীর রায়পুরায়।  মামুন হোসাইনের প্রচ্ছদে ছাঁটমানুষের জাগ বইটির প্রকাশক: প্রিন্ট পোয়েট্রি এবং পরিবেশক: মেঘ। বইমেলায় পাওয়া যাচ্ছে ২৭৩ নম্বর স্টলে। বইটির দাম ১৫০ টাকা।

ট্যাগ: অমিত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চড়াই-উৎরাই পেরিয়েই আইনজীবীকে সাফল্যের শিখরে পৌঁছতে হয়: প্রধান বিচারপতি

পরবর্তী

সালমান মুক্তাদিরকে পুলিশের জিজ্ঞাসাবাদ

পরবর্তী
সালমান মুক্তাদির

সালমান মুক্তাদিরকে পুলিশের জিজ্ঞাসাবাদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কমিটি বিলুপ্ত

সর্বশেষ

অ্যানথ্রোপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা বেআইনি: আদালত

আগস্ট ২৮, ২০২৬

ইউটিউবে কাজী মারুফের ‘গ্রিন কার্ড’ দেখে কাঁদছেন দর্শক

আগস্ট ২৮, ২০২৬

দুর্নীতি-শর্টকাটে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা নয়, আদর্শ আইনজীবী হতে হবে: আইনমন্ত্রী

আগস্ট ২৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT