চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্লয়েডের মৃত্যু: যুক্তরাষ্ট্রজুড়ে বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৩ পূর্বাহ্ণ ০৭, জুন ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
জর্জ ফ্লয়েড

বর্ণবাদ এবং পুলিশের নৃশংসতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে শান্তিপূর্ণ র‌্যালি করেছে হাজার হাজার মানুষ। জর্জ ফ্লয়েডের মৃত্যুর ১২তম দিনে সেখানে জ্বলছে প্রতিবাদের আগুন।

রাজধানীর সবচেয়ে বড় বিক্ষোভে হাজার হাজার মানুষ ওয়াশিংটন ডিসিতে মিছিল করে। হোয়াইট হাউজের পথগুলো বন্ধ করে দেয় নিরাপত্তারক্ষীরা। নিউইয়র্ক, শিকাগো ও সান ফ্রান্সিসকোতেও একইভাবে প্রতিবাদ জানিয়েছে অনেক অনেক মানুষ।

নর্থ ক্যারোলিনার যেখানে জর্জ ফ্লয়েডের জন্ম হয়েছিলো, সেখানকার বাসিন্দারাও সম্মান প্রদর্শন করে তার প্রতি।

Banglabid

শুধু যুক্তরাষ্ট্রেই নয়। প্রতিবাদের ঝড় ছড়িয়ে পড়েছে অন্যান্য দেশেও। যুক্তরাজ্যের পার্লামেন্ট স্কয়ার কানায় কানায় পূর্ণ হয়ে উঠে প্রতিবাদী জনগণে। যদিও সেখানে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ভয়ে জনসমাগম না করার আহ্বান জানিয়েছে সরকার। তাছাড়া লন্ডন, ম্যানচেস্টার, কার্ডিফ, লাইসেস্টার ও শেফিল্ডেও অনেকে প্রতিবাদ জানায়।

অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনেও হয়েছে প্রতিবাদ। ফ্রান্স, জার্মানি ও স্পেনেও অনেকে বিক্ষোভ প্রদর্শন করে।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনেকে প্ল্যাকার্ডে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ লিখে রাস্তায় নেমে আসে। সেখানকার মেয়র মুরিয়েল বাউজার জনগণকে স্বাগত জানিয়ে বলেন, ‘এই ভিড় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি বার্তা দিচ্ছে। ট্রাম্পের চার্চ যাওয়ার পথ মুক্ত করতে ভিড় সরাতে টিয়ার গ্যাসও ছড়ানো হয়।’

Reneta

বাউজার বলেন, ওয়াশিংটন ডিসিতে এমন করতে পারলে তিনি সব রাজ্যেই এমন করতে পারেন। কেউ তার কাছে নিরাপদ নয়। আমাদের সৈনিকদের সঙ্গে এমন করতে পারেন না।

গত ২৫ মে মিনিয়াপোলিসে পুলিশের হেফাজতে থাকার সময় মারা যান ৪৬ বছর বয়সী আফ্রিকান আমেরিকান নাগরিক জর্জ ফ্লয়েড।

৪৪ বছর বয়সী শ্বেতাঙ্গ সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক চাওভিনকে তার মৃত্যুর জন্য অভিযুক্ত করা হয়েছে।

অনলাইনে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায় যে, বেশ কয়েক মিনিট ধরে ফ্লয়েডের ঘাড়ের ওপর হাঁটু গেড়ে বসে থাকেন চাওভিন। ফ্লয়েড বারবারই বলছিলেন, তিনি শ্বাস নিতে পারছেন না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জর্জ ফ্লয়েডবর্ণবাদমৃত্যুযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৪ লাখে পৌঁছাল মৃতের সংখ্যা, আক্রান্ত প্রায় ৭০ লাখ

পরবর্তী

আর দুই জয়েই শিরোপা ছোঁবে বায়ার্ন

পরবর্তী

আর দুই জয়েই শিরোপা ছোঁবে বায়ার্ন

প্রণব সাহা

দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাভরে কর্মীপুরুষ প্রণব সাহাকে স্মরণ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬

হবিগঞ্জসহ দশ জেলায় আন্তর্জাতিক স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা

আগস্ট ২২, ২০২৬

‘ক্ষুব্ধ’ আলভারেজের চোখ বার্সেলোনাতেই

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT