চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্লয়েডের মৃত্যু: মিনিয়াপোলিসের পুলিশ বিভাগ পুনর্গঠনের সিদ্ধান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫২ পূর্বাহ্ণ ০৮, জুন ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ফ্লয়েড

পুলিশের হেফাজতে জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্রের শহর মিনিয়াপোলিসের পুলিশ বিভাগকে ভেঙে ফেলে নতুন করে গঠন করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন সেখানকার সিটি কাউন্সিলররা।

কাউন্সিল প্রেসিডেন্ট লিসা বেন্ডার সিএনএনকে বলেন, এই মিনিয়াপোলিস শহরে পুলিশের কার্যক্রম যেভাবে আছে সেটা ভেঙ্গে ফেলা হবে আর জননিরাপত্তায় আমাদের কমিউনিটির সঙ্গে নতুন মডেল তৈরি করা হবে যারা সত্যিকার অর্থেই কমিউনিটিকে নিরাপদ রাখবে।

যদিও এর আগে এই পদক্ষেপের বিরোধিতা করেছিলেন মেয়র জ্যাকব ফ্রে এবং জনতার কাছে ব্যাপক সমালোচনার শিকার হয়েছিলেন তিনি।

কাউন্সিল সদস্য অ্যালোন্ড্রা কানো টুইটে বলেন, ভেটোগ্রুফ সংখ্যাগরিষ্ঠতায় সিটি কাউন্সিলের এমপিএলএস এই সিদ্ধান্ত নিয়েছে। সবাই একমত যে বর্তমান পুলিশি ব্যবস্থাকে পুনর্গঠন করা যাবে না, তাই সেই পুলিশ পদ্ধতির সমাপ্তি করতে যাচ্ছে তারা।

বেন্ডার সিএনএনকে জানান তিনি কমিউনিটি ভিত্তিক কৌশলগুলির দিকে পুলিশের তহবিল স্থানান্তরিত করতে চেয়েছিলেন আর সিটি কাউন্সিল আলোচনা করবে কিভাবে বর্তমান পুলিশ বিভাগকে প্রতিস্থাপন করা যায়। তবে স্বল্প মেয়াদেও পুলিশ বিভাগ থাকবে না মোটেও তেমনটা ভাবা হচ্ছে না।

গত ২৫ মে মিনিয়াপোলিসে পুলিশের হেফাজতে থাকার সময় মারা যান ৪৬ বছর বয়সী আফ্রিকান আমেরিকান নাগরিক জর্জ ফ্লয়েড।

Reneta

৪৪ বছর বয়সী শ্বেতাঙ্গ সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক চাওভিনকে তার মৃত্যুর জন্য অভিযুক্ত করা হয়েছে।

অনলাইনে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায় যে, বেশ কয়েক মিনিট ধরে ফ্লয়েডের ঘাড়ের ওপর হাঁটু গেড়ে বসে থাকেন চাওভিন। ফ্লয়েড বারবারই বলছিলেন, তিনি শ্বাস নিতে পারছেন না।

পুলিশের হাতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনায় প্রতিবাদের ঝড় ওঠে পুরো দেশজুড়ে। প্রতিবাদ ছড়িয়ে পড়ে দেশের বাইরেও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জর্জ ফ্লয়েডপুলিশমৃত্যুযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অভিবাসন সংকট, জরুরি বৈঠকে বসছে ইইউ

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত।

গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে যা বলল পেট্রোবাংলা

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, ১৩ আরোহীর সবাই নিহত

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নিলে পেট্রোবাংলা অবরোধের হুঁশিয়ারি এনসিপির

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT