চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্লোরেন্সের তাণ্ডবে দুই ক্যারোলাইনায় ‘অকল্পনীয়’ বৃষ্টি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৮ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A
ঘূর্ণিঝড়-ফ্লোরেন্স-বৃষ্টি-বন্যা

যেন আকাশ ভেঙে পড়েছে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের ওপর। এমনই ভয়াবহ বৃষ্টিপাতের মধ্য দিয়ে যাচ্ছে দেশটির নর্থ ও সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্য।

ক্যাটাগরি চার মাত্রার ঘূর্ণিঝড় ফ্লোরেন্স দুর্বল হতে হতে ক্যাটাগরি এক হারিকেনে পরিণত হয়ে শুক্রবার আঘাত হানে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের অঙ্গরাজ্যগুলোতে। আর এতেই তীব্র বৃষ্টিপাতে ডুবে গেছে পুরো এলাকা।

দু’দিনের টানা ভারী বৃষ্টিতে হওয়া ভয়াবহ বন্যায় কয়েকটি শহর ইতোমধ্যে ২ ফুট পানির নিচে তলিয়ে গেছে। বৃষ্টি কমে আসতে আসতে এই পানির উচ্চতা অনেক জায়গাতেই সাড়ে ৩ ফুট (এক মিটার) ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে আবহাওয়া পূর্বাভাসে।ঘূর্ণিঝড়-ফ্লোরেন্স-বৃষ্টি-বন্যা

Banglabid

ফ্লোরেন্স দুই ক্যারোলাইনার ওপর দিয়ে পার হয়ে পশ্চিমের দিকে এগিয়ে যাচ্ছে। উপকূল থেকে যত ভেতরে ঢুকছে, তত দুর্বল হচ্ছে ঝড়টি। কিন্তু তারপরও ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় কবলিত এলাকাগুলো।

বিশেষ করে, ঝড় দুর্বল হতে হতে এগোনোর ফলে এর গতিবেগ কমে মাত্র ৩ কিলোমিটার প্রতি ঘণ্টায় এসে দাঁড়িয়েছে। ফলে তীব্র বৃষ্টিপাত আরও বেশি ডুবিয়ে দিচ্ছে।ঘূর্ণিঝড়-ফ্লোরেন্স-বৃষ্টি-বন্যা

ফ্লোরেন্সের আঘাতে এ পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর জানিয়েছে বিবিসি। তাদের মধ্যে ৭ মাসের একটু শিশুও রয়েছে।

Reneta

নর্থ ক্যারোলাইনার গভর্নর রয় কুপার শনিবার ঘরে ফেরার চেষ্টারত লোকজনকে এমনটা না করতে সতর্ক করেছেন। কারণ রাজ্যের প্রত্যেকটি সড়কপথই বন্যার ঝুঁকিতে রয়েছে।ঘূর্ণিঝড়-ফ্লোরেন্স-বৃষ্টি-বন্যা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নর্থ ক্যারোলাইনার ৮টি কাউন্টিকে প্রাকৃতিক বিপর্যয়গ্রস্ত এলাকা হিসেবে ঘোষণা দিয়েছ্নে। এর ফলে এলাকাগুলোতে উদ্ধার ও পুনর্বাসন কাজে কেন্দ্রী সরকারের সহায়তা পেতে সুবিধা হবে।

আগামী সপ্তাহে যে কোনো দিন তিনি ফ্লোরেন্স আক্রান্ত এলাকা পরিদর্শনে যেতে পারেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঘূর্ণিঝড়ঘূর্ণিঝড় ফ্লোরেন্সযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে ২ যুবক নিহত

পরবর্তী

নেত্রকোনায় মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় হওয়ায় শোভাযাত্রা

পরবর্তী

নেত্রকোনায় মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় হওয়ায় শোভাযাত্রা

জাবিতে নবীনবরণ ও নাট্যোৎসব

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজে ৪৫ ট্যাংকারকে জরিমানার হুমকি ইরানের

আগস্ট ২৪, ২০২৬

ম্যাকাইয়ের পিচ নিয়ে অস্ট্রেলিয়াকে কাঠগড়ায় তুললেন ব্রড

আগস্ট ২৪, ২০২৬

‘টক্সিক’-এর সাথে বড়পর্দায় হাশমির নতুন ছবির টিজার

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে হাসপাতালে রোগী ভর্তির নতুন রেকর্ড, ৩ মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

ভাইরাল প্রধান শিক্ষক, যে কারণে প্রশংসায় ভাসছেন

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT