চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্লোরিডার চ্যালেঞ্জ এবার মিরপুরে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৪ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

উইন্ডিজে গত সফরে টি-টুয়েন্টি সিরিজ শুরু হয়েছিল হার দিয়ে। ঘরের মাঠেও এবার একই পরিস্থিতি। তবে ফ্লোরিডায় শেষ দুটি ম্যাচ জিতে পরে সিরিজ(২-১) মুঠোবন্দী করেই ফিরেছিল টিম টাইগার্স। সিলেটে হেরে তিন ম্যাচের লড়াইয়ে ১-০তে পিছিয়ে পড়া বাংলাদেশের অনুপ্রেরণা এখন গত জুলাইয়ে ফ্লোরিডায় হওয়া সেই সিরিজের ফলই।

চ্যালেঞ্জে ফ্লোরিডার জায়গায় মিরপুর। সিলেটে সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটে হেরে ঢাকায় ফেরা বাংলাদেশ চায় পাঁচ মাস আগের ওই সিরিজ থেকে অনুপ্রেরণা নিতে। চায় ভুল শুধরে বৃহস্পতিবার দ্বিতীয় টি-টুয়েন্টিতে ঘুরে দাঁড়াতে।

প্রথম ম্যাচে হারের পর কোচকে পাঠিয়েছিলেন, বুধবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনেও আসেননি সাকিব আল হাসান। ম্যাচের আগেরদিন অনুশীলনেও দেখা যায়নি অধিনায়ককে। টপঅর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার এসে জানালেন দলীয় পরিকল্পনার কথা।

Banglabid

‘চ্যালেঞ্জ নিতে আমরা সবসময়ই প্রস্তুত। একটা ম্যাচ পিছিয়ে আছি, চেষ্টা করবো পরের ম্যাচ থেকে শক্তভাবে ঘুরে দাঁড়াতে। শেষ সিরিজেও ওয়েস্ট ইন্ডিজে গিয়ে প্রথম ম্যাচটা হেরেছিলাম। পরবর্তী দুটো ম্যাচে ভালভাবে ফিরে আসি। সেটাই আমাদের অনুপ্রেরণা।’

প্রথম ম্যাচে উইন্ডিজ বোলার-ব্যাটসম্যানদের দাপটের কাছে কোনো বিভাগেই দাঁড়াতে পারেনি বাংলাদেশ। ১২৯ রানের সহজ লক্ষ্য ক্যারিবীয়রা টপকে যায় ৫৫ বল হাতে রেখে, মাত্র ২ উইকেট হারিয়ে।

প্রতিপক্ষকে বড় লক্ষ্য দেয়া যায়নি মাত্রাতিরিক্ত তাড়াহুড়ায় শুরুর ৪ ওভারের মধ্যে তিন ব্যাটসম্যানকে হারিয়ে। মিরপুরে যেন তেমনটি না হয় সেদিকে সতর্ক থাকার কথা জানালেন ওই ম্যাচে তিনে ব্যাট করা সৌম্য।

Reneta

‘প্রথম ম্যাচে যে ভুলগুলো করেছি, শুরুতেই কিছু উইকেট চলে গিয়েছিল, ওইটা যেন পরের ম্যাচে না হয়। এটি কাটিয়ে উঠতে পারলে ভালো হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসৌম্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোনালদোকে টপকে মেসির আরেক ইতিহাস

পরবর্তী

সরকার নির্বাচনের নামে প্রহসন করছে: ড. কামাল

পরবর্তী

সরকার নির্বাচনের নামে প্রহসন করছে: ড. কামাল

শুধু শহর নয়, গ্রামেও ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করা হবে: শেখ হাসিনা

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT