চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্লপের কাতারে নাম লেখালেন করণ জোহর?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৭ পূর্বাহ্ণ ২২, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

মুক্তির আগে থেকেই গোটা বলিউড উচ্ছ্বাসিত ছিল করণ জোহর প্রযোজিত তারকাবহুল ছবি ‘কলঙ্ক’ নিয়ে। বিশাল বাজেটের এই ছবিটি নিয়ে আশাবাদী ছিলেন দর্শক, সমালোচকসহ, করণ জোহর নিজেও। তবে মুক্তি পরবর্তী ৪ দিনের বক্স অফিস আয়ের পর সেই আশা শেষ হয়ে গেল।

তারকাবহুল এই সিনেমাটি প্রথম দিন বেশ ভালো সাড়া ফেললেও দ্বিতীয় দিনে এসেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়। ভারতের ৪হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই ছবিটি মুক্তির চার দিনের মাথায় আয় করেছে মাত্র ৫২কোটি রুপি। যেখানে ছবিটির বাজেট ছিল ১৫০কোটি রুপি।

এদিকে সিনেমহলের অনেকেই মনে করছেন ছবিটির সেটসহ মেকিংয়েও বলিউডের জনপ্রিয় পরিচালক সঞ্জয় লীলা বানসালির ধাঁচ পাওয়া গেছে। তবে সঞ্জয়ের ছবির মত এটি কতটা ব্লকবাস্টার হবে তা নিয়ে বেশ সন্দিহান সবাই। তাই তো ‘কলঙ্ক’ সিনেমাটির সাথে এখন অনেকই তুলনা করছেন বলিউডের আরেক বিগবাজেট সিনেমা ‘থাগস অব হিন্দুস্থান’ এর। কারণ তারকাবহুল এই সিনেমাটিও বক্স অফিস মাত করতে ব্যর্থ হয়েছিল।

Banglabid

প্রথম দিনে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড করা ‘কলঙ্ক’ সিনেমাটি প্রযোজনা করেছে ধর্মা প্রোডাকশন, নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন্স এন্টারটেইনমেন্ট ফিল্মস ও ফক্স স্টার স্টুডিও। ছবিটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত, বরুণ ধাওয়ান, আলিয়া ভাট, সোনাক্ষী সিনহা, আদিত্য রয় কাপুর, কুনাল খেমু প্রমুখ। যার পরিচালনায় ছিলেন অভিষেক বর্মণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করণ জোহরকলঙ্ক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এমবাপের হ্যাটট্রিকে শিরোপা উদযাপন

পরবর্তী

শ্রীলঙ্কায় সিরিজ বোমা: নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৩শ’

পরবর্তী

শ্রীলঙ্কায় সিরিজ বোমা: নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৩শ’

শ্রীলঙ্কার শোকে মধ্যরাত থেকে অন্ধকার রাখা হবে আইফেল টাওয়ার

সর্বশেষ

শেষ দিনে শ্রীলঙ্কার দরকার ২৮৮, ভারতের ৬ উইকেট

আগস্ট ১৮, ২০২৬

বার্সা-আর্সেনালের টানাটানির মধ্যে আলভারেজের ভবিষ্যৎ জানিয়ে দিলেন সিমিওনে

আগস্ট ১৮, ২০২৬

‘ন্যাড়া মাথার’ নয়নতারা নিয়ে যা জানা গেল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বিএনপির স্থায়ী কমিটির চার নতুন সদস্য

আগস্ট ১৮, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

টক শো’তে মারামারি: বিশ্বে নজির, বাংলাদেশের চিত্র

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT