চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রেঞ্চ ওপেন: ৩০০ গ্র্যান্ড স্লাম ম্যাচ জিতলেন নাদাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১০ পূর্বাহ্ণ ২৬, মে ২০২২
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
নাদাল ফ্রেঞ্চ ওপেনের জয় উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যারিয়ারে অর্জনের আরেকটি পালক যুক্ত করলেন রাফায়েল নাদাল। ফরাসি কোরেন্টিন মাউটেটকে হারিয়ে পেয়ে গেলেন ৩০০তম গ্র্যান্ড স্লাম জয়। একই সঙ্গে ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডেও পা রাখলেন।

বুধবার রোলাঁ গারোঁয় হওয়া ম্যাচে প্রতিপক্ষকে অনায়াসে ৬-৩, ৬-৪ ও ৬-১ ব্যবধানে হারিয়ে দেন ক্লে কোর্টের রাজা। রেকর্ড ২১ বারের গ্র্যান্ড স্লাম জয়ী ৩৫ বছর বয়সেও চিনিয়ে চলেছেন নিজের জাত।

ছেলেদের টেনিসে গ্র্যান্ড স্লাম ম্যাচ জেতায় নাদালের চেয়ে এগিয়ে কেবল দুজন। রজার ফেদেরারের জয়ের সংখ্যা ৩৫৯। নোভাক জোকোভিচ জিতেছেন ৩২৫ ম্যাচ।

খেলা শেষে স্প্যানিশ ম্যান বলেন, ‘খেলাটি দেখা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ ছিল। দর্শকে পরিপূর্ণ বিশ্বের সেরা ইভেন্ট, যা খেলোয়াড়দের জন্য এবং ভক্তদের জন্য এবং টুর্নামেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের খেলাকে সমর্থন করার জন্য আপনাদের আবারও ধন্যবাদ।’

‘আমি রোলাঁ গারোঁয় ফিরে আসার ব্যাপারটা উপভোগ করছি। এটা আমার জন্য বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট।’

আরেক ম্যাচে গ্র্যান্ড স্লামে ফিরে টানা দ্বিতীয় জয় পেয়েছেন নোভাক জোকোভিচ। স্লোভাকিয়ার অ্যালেক্স মোলকানকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন ছেলেদের এককের নাম্বার ওয়ান।

প্রথম সেটে ৬-২ ব্যবধানে উড়িয়ে দেন সার্বিয়ান তারকা। দ্বিতীয় সেটে ৬-৩ ব্যবধানে জিতে নিয়ে ২০ বারের গ্র্যান্ড স্লাম জয়ী ফ্রেঞ্চ ওপেনের শিরোপা ধরে রাখার পথেই হাঁটতে থাকেন।

তবে তৃতীয় সেটে হয় হাড্ডাহাড্ডি লড়াই। জোকোভিচের ঘাম ঝরাতে পারলেও বাধ্য করেন মোলকান। টাইব্রেকারে গড়ানো সেটে শেষ পর্যন্ত ৭-৬ ব্যবধানে জিতে যান ২০ বারের গ্র্যান্ড স্লাম জয়ী।

এর আগে প্রথম রাউন্ডে জাপানের ইয়োশিহিতো নিশিওকাকে ৬-৩,৬-১ ও ৬-০ ব্যবধানে হারান জোকোভিচ। আজ টানা দ্বিতীয় জয়ে হাতে নিলেন পরের রাউন্ডের টিকিট।

অন্যদিকে, চলতি মাসেই নাদাল, জোকোভিচ ও আলেক্সান্ডার জভেরেভের মতো তারকাদের হারিয়ে মাদ্রিদ ওপেন জেতা কার্লোস আলকারাজ দুর্দান্ত প্রত্যাবর্তনের নজির রাখলেন।

১৯ বছর বয়সী উদীয়মান তারকা তার স্বদেশী আলবার্ট রামোস ভিনোলাসের সঙ্গে সাড়ে চার ঘণ্টার লড়াইয়ের পর জয় পান। শ্বাসরুদ্ধকর খেলায় ৬-১, ৬-৭ (৭-০), ৫-৭, ৭-৬ (৭-২) ও ৬-৪ ব্যবধানে জিতে তৃতীয় রাউন্ডে পা রাখেন আলকারাজ।

মেয়েদের এককে ঘটেছে দুর্ভাগ্যজনক এক ঘটনা। ফ্রেঞ্চ ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন চেক রিপাবলিকের বারবোরা ক্রেচিকোভা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় আসর থেকে ছিটকে গেছেন।

ট্যাগ: জোকোভিচনাদালফ্রেঞ্চ ওপেনরোলাঁ গারোঁলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ট্রাক-লেগুনার সংঘর্ষে ঝরল ৫ জনের প্রাণ

পরবর্তী

রাশিয়া অধিকৃত ইউক্রেনীয় অঞ্চলে রুশ পাসপোর্ট চালু হবে

পরবর্তী
আন্তর্জাতিক এলাকা ও অবকাঠামো, রাশিয়া-ইউক্রেন সংঘর্ষের প্রভাব. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়া অধিকৃত ইউক্রেনীয় অঞ্চলে রুশ পাসপোর্ট চালু হবে

বাংলাদেশের ক্রিকেটার প্যাটিডার মাঠে দৌড়াচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বেঙ্গালুরুর জয়ের অবিসংবাদিত নায়ক পাতিদার: হেসন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জ্বালানি সংকটে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের প্রেসিডেন্ট র‍্যাঙ্কিং নিয়ে যত প্রশ্ন!

আগস্ট ২৯, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আল্লাহর কাছে ক্ষমা ও রহমত চাইতে পড়ুন এই দোয়া

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT