চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেঙ্গালুরুর জয়ের অবিসংবাদিত নায়ক পাতিদার: হেসন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২০ পূর্বাহ্ন ২৬, মে ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

এলিমিনেটরের বাধা টপকাতে পারল না প্রথম আসরেই চমক দেয়া লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ২০৭ রানের পাহাড় টপকাতে গিয়ে ১৪ রান আগেই পা হড়কিয়েছে লক্ষ্ণৌ। বদলি হিসেবে নেমে ঝড়ো সেঞ্চুরি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করায় রজত মনোহর পাতিদারকে অবিসংবাদিত নায়ক বলে শুভেচ্ছায় ভাসিয়েছেন মাইক হেসন।

কলকাতার ইডেন গার্ডেনে টসে জিতে ফাফ ডু প্লেসিসদের ব্যাটিংয়ে পাঠায় লোকেশ রাহুলের দল। অধিনায়ক দ্রুত ফিরলেও হাল ধরেন পতিদার। ৫৪ বলে ঝড়ো ১১২ রানের ইনিংস খেলেন পাতিদার। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলতে হাঁকিয়েছেন ৭ টি ছয় ও ১২ টি চার। শেষ দিকে দীনেশ কার্তিকের ২৩ বলে ৩৭ রানে ভর করে রানের পাহাড়ে চাপে বেঙ্গালুরু।

জবাবে লক্ষ্ণৌকে ম্যাচে রেখেছিল রাহুল ও দীপক হুডা। ৫৮ বলে ৭৯ রানে রাহুল ও ২৬ বলে ৪৫ রানে হুডা ফিরলেও ম্যাচে ছিল লক্ষ্ণৌ। কিন্তু শেষ দিকে আর কোনো ব্যাটার হাল ধরতে না পারলে ১৪ রানে জয় তুলে কোয়ালিফায়ার নিশ্চিত করে আরসিবি।

গুরুপ্তপূর্ণ ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করায় দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে প্রশংসায় ভাসছেন পাতিদার। বাহবা মিলেছে অভিজ্ঞ কোচ হেসনের থেকেও।

‘রজত পাতিদার একজন অবিসংবাদিত নায়ক। তিনি বদলি হিসেবে এসেছেন, আমাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। তাকে আমরা দেখতে চাই, আগামী কয়েক বছরে সে কীভাবে বিকাশ করে।’

আসর জুড়েই দীনেশ কার্তিকের ব্যাটে রান যা স্বস্তি দিচ্ছে হেসনকে। এবি-ডি ভিলিয়ার্সের অভাব মিস করতে দিচ্ছে না তাকে বলে জানিয়েছেন ম্যাচ শেষে।

Reneta

‘টুর্নামেন্ট যত এগিয়েছে কার্তিক আরও ভাল করছে। ডিকে এখন কঠিন শিলায় রূপান্তরিত হয়েছে। আপনি যখন এবি-র মতো একজনকে মিস করেন, তখন আপনার দলে এরকম কাউকেই চাই। তাকে আমরা প্রতিস্থাপন করছি না, তবে ফিনিশিংয়ের ক্ষেত্রে তিনি ব্যতিক্রমী ছিলেন।’

আগামী কাল রাত ৮টায় ফাইনালে ওঠার লড়াইয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসের ‍মুখোমুখি হবে আরসিবি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলকার্তিককোহলিমাইক হেসনলক্ষ্ণৌ সুপার জায়ান্টসলিড স্পোর্টসলোকেশ রাহুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

ডেনমার্কে বর্ণিল বৈশাখী উৎসব উদযাপিত

এপ্রিল ২০, ২০২৬

এসএসসি পরীক্ষা শুরু কাল, বোর্ডের ১৪ নির্দেশনা

এপ্রিল ২০, ২০২৬

আজ থেকে জ্বালানি তেলের সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

এপ্রিল ২০, ২০২৬

বগুড়ার পথে প্রধানমন্ত্রী

এপ্রিল ২০, ২০২৬

১২ বছরে চ্যানেল আই অনলাইন

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT