চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রেঞ্চ ওপেনের পর অবসরে যাচ্ছেন সোঙ্গা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৮ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০২২
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
টেনিস খেলোয়াড় সোঙ্গা ফ্রেঞ্চ ওপেনের পর অবসরে যাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আসছে ২২মে থেকে শুরু হতে চলা ফ্রেঞ্চ ওপেনের পর অবসরে যাচ্ছেন জো-উইলফ্রেড সোঙ্গা। বুধবার ঘরের দর্শকদের সামনে খেলে র‍্যাকেট তুলে রাখার কথা জানান ৩৬ বছর বয়সী ফরাসি টেনিস তারকা।

অবসর প্রসঙ্গে ভিডিও বার্তায় বলেছেন, ‘এটাই, এটি শেষ রোমাঞ্চ। এটি আমার ১৫তম রোলাঁ গারোঁ হবে। আশা করি ফিট থাকব এবং আমার মতো হতে পারব। সবসময় টুর্নামেন্টে যেমনটা ছিলাম।’

২০১২ সালে ছেলেদের এককের পাঁচ নম্বর র‍্যাঙ্কিংয়ে ছিলেন সোঙ্গা। ক্যারিয়ারজুড়ে একের পর এক চোটে কোর্টে নিয়মিত থাকতে পারেননি। এক সময়ে র‍্যাঙ্কিংয়ের ২২০-এ নেমে যান।

Banglabid

র‍্যাঙ্কিংয়ের অনেক নিচে অবস্থান করায় সোঙ্গা সরাসরি অংশ নিতে পারবেন না ঘরের মাঠের আসরে। আয়োজকদের ওয়াইল্ড-কার্ড এন্ট্রি দেয়ার উপর নির্ভর করতে হবে তাকে।

২০ বছর আগে গেয়েল মনফিলস, রিচার্ড গাসকুয়েট এবং গিলস সাইমনদের সঙ্গে প্রতিভাধর প্রজন্মের একঝাঁক খেলোয়াড়ের মধ্যে সোঙ্গার আবির্ভাব। ২০১৩ ও ২০১৫ সালে ফ্রেঞ্চ ওপেনের সেমিতে উঠেছিলেন। ১৮টি এটিপি শিরোপা জিতেছেন সোঙ্গা।

২০০৮ সালে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে নোভাক জোকোভিচের কাছে হেরেছিলেন। ক্যারিয়ারে রজার ফেদেরারকে ৬বার, রাফায়েল নাদালকে ৪বার এবং নোভাক জোকোভিচকে ৬বার হারিয়েছেন সোঙ্গা।

Reneta

ফ্রান্সের ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ডেভিস কাপে শিরোপা জয়ে সোঙ্গা অবদান রেখেছিলেন। চোট তার ক্যারিয়ারে বারবার বাধা হয়ে দাঁড়ায়। ২০১৮ সালে তার বাঁ-হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল। পিঠের ইনজুরিতেও ফেঞ্চ তারকাকে নাকাল হতে হয়েছে বারবার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফ্রান্সফ্রেঞ্চ ওপেনলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

পরবর্তী

‘বিএনপিকে নির্বাচনে আনতে বিদেশীদের কাছে ধর্না দিচ্ছে সরকার’

পরবর্তী
বিএনপি চেয়ারপারসন মির্জা ফখরুল সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বিএনপিকে নির্বাচনে আনতে বিদেশীদের কাছে ধর্না দিচ্ছে সরকার’

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে, খেলাধুলার মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঐতিহাসিক সফরের শেষটা কেমন হবে?

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT