চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐতিহাসিক সফরের শেষটা কেমন হবে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৮ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

সাউথ আফ্রিকার মাটিতে গত দুই দশকে যা পারেনি বাংলাদেশ, তা করেছে এবারের সফরে। প্রথমবার প্রোটিয়াদের হারানোর পর ওয়ানডে সিরিজও জিতে নেয় তামিম ইকবালের দল। মুমিনুল হকের টেস্ট দলও জাগিয়েছিল আশা। শেষ ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় সেটি না পারলেও ডারবান টেস্টে সাউথ আফ্রিকার ২০ উইকেট তোলাও কম নয়।

নিউজিল্যান্ড সফরে মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়ের এক ম্যাচ পরই আবারও দুই ইনিংসে প্রতিপক্ষের সব উইকেট নিয়ে প্রশংসিত হচ্ছে বাংলাদেশের বোলিং।

প্রথম ইনিংসে তিনশর মতো রান করা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৩ রানে গুটিয়ে না গেলে লড়াই হতে পারত জমজমাট। চার দিন পর্যন্ত প্রোটিয়াদের চোখে চোখ রেখে লড়ে শেষদিনে অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশ। ম্যাচ হারে ২২০ রানের বড় ব্যবধানে।

শুক্রবার পোর্ট এলিজাবেথে শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। খেলা শুরু বাংলাদেশ সময় দুপুর ২টায়। চোট কাটিয়ে ওপেনার তামিম ইকবাল ফিরতে পারেন। তাতে ব্যাটিং শক্তি অনেকটাই বাড়বে। সাফল্যে রাঙানোয় বাংলাদেশের এবারের সফরটি ঐতিহাসিক মর্যাদা পেতেই পারে।

শেষের ম্যাচে যদি বাংলাদেশ ভালো ক্রিকেট খেলতে পারে তাহলে সাদা বল ও লাল বল দুই ধরনের ক্রিকেটে দুই সংস্করণের সিরিজই স্মরণীয় হয়ে হবে। সেটিই নিশ্চয় চাইবেন মুমিনুল-ইবাদতরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুমিনুললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘১৪ বছরের ক্যারিয়ার একটা শাড়ির জন্য নষ্ট করবো?’

জুলাই ১৬, ২০২৬

‘আমি চাই না উনি মারা যান, তাকে মরতে দেবেন না প্লিজ ‘

জুলাই ১৬, ২০২৬
দিল্লিতে অনশনে পরিবেশবাদী অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুক

অনশনরত সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের দিকে নজর দিতে দিল্লি হাইকোর্টের নির্দেশ

জুলাই ১৬, ২০২৬

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT