চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রান্সে মাক্রোঁ’র নির্বাচনী প্রচারণায় রুশ হ্যাকারদের হামলার অভিযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৩ পূর্বাহ্ণ ২৬, এপ্রিল ২০১৭
আন্তর্জাতিক
A A

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফার ভোটে এগিয়ে থাকা প্রার্থী এম্যানুয়েল মাক্রোঁর নির্বাচনী প্রচারকাজকে রুশ হ্যাকাররা লক্ষ্যবস্তু করেছিল। মঙ্গলবার নিরাপত্তাবিষয়ক একটি সংগঠনের প্রতিবেদনে এ অভিযোগ করা হয়েছে বলে এএফপি জানিয়েছে।

তথ্যপ্রযুক্তি খাতের নিরাপত্তাবিষয়ক জাপানভিত্তিক কোম্পানি ট্রেন্ড মাইক্রো ওই প্রতিবেদনে বলেছে, পন স্টর্ম নামের রুশ হ্যাকারদের দলটি ‘ফিশিং’ কৌশল ব্যবহার করে এম্যানুয়েল মাক্রোঁ ও তার দলের সদস্যদের ব্যক্তিগত তথ্য এবং নির্বাচনী শিবিরের তথ্য চুরির চেষ্টা করেছে।

‘এপিটি ২৮’ নামে পরিচিত পন স্টর্ম হ্যাকার দলটির সঙ্গে রাশিয়ার সরকারের নিরাপত্তা বিভাগের সম্পৃক্ততা রয়েছে বলে সন্দেহ করা হয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনের নির্বাচনী শিবিরে হ্যাকিংয়েও এই দলটি জড়িত ছিল বলে এখনো ধারণা করা হয়।

এম্যানুয়েল মাক্রোঁর প্রতিদ্বন্দ্বী ও প্রথম দফার ভোটে দ্বিতীয় অবস্থানে থাকা কট্টর ডানপন্থী মারি লো পেনের জোরালো সমর্থক মস্কো। নির্বাচনের আগে লা পেন আকস্মিক এক সফরে মস্কো গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন।

তবে ফ্রান্সের নির্বাচনে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।

ফ্রান্সের প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে আগামী ৭ মে দ্বিতীয় দফায় ‘রানঅফ’ ভোটের জন্য লড়বেন কট্টর ডানপন্থি প্রার্থী মারিন লা পেন এবং ৩৯ বছর বয়সী এম্যানুয়েল মাক্রোঁ।

যদিও আগামী ‍নির্বাচনে ৩৯ বছর বয়সী এম্যানুয়েল মাক্রোঁকে এখনো পর্যন্ত নির্বাচনে ফেবারিট ধরা হচ্ছে, তবুও লা পেন বলেছেন ‘আমরা জিততে পারবো, আমরাই জিতবো।’

তবে জনমত জরিপে এখনো বেশ এগিয়ে আছে ম্যাক্রোঁ। ৭ মে নির্বাচনের আগে ২৫ এপ্রিল করা এক জনমত জরিপ বলছে, ম্যাক্রো ৬২% এবং লা পেন মাত্র ৩৮% ভোট পেয়েছেন।

ট্যাগ: রুশ হ্যাকিং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খালেদা জিয়ার সঙ্গে জেনকিনসের সাক্ষাৎ

পরবর্তী

একদলীয় শাসনকে শক্তিশালী করতে সরকার চক্রান্ত করছে: ফখরুল

পরবর্তী

একদলীয় শাসনকে শক্তিশালী করতে সরকার চক্রান্ত করছে: ফখরুল

চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

সর্বশেষ

প্রেম মেনে নেয়নি পরিবার, সেই রাজীবের সঙ্গেই মালদ্বীপে পর্ণার বাগদান

আগস্ট ৩০, ২০২৬

বিড়ালও এবার গ্র্যাজুয়েট

আগস্ট ৩০, ২০২৬

তিন মাস মানুষ ঢোকেনি সুন্দরবনে, বদলে গেছে যে চিত্র

আগস্ট ৩০, ২০২৬

মেসিকে বুঝতে হলে গভীরভাবে বিশ্লেষণ করতে হবে

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

দ্বিতীয় দফায় খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT