চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রান্সের নির্বাচনেও হ্যাকারদের ভয়াবহ হামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৭ পূর্বাহ্ণ ০৬, মে ২০১৭
আন্তর্জাতিক
A A

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম ধাপে এগিয়ে থাকা এম্যানুয়েল মাক্রোঁ ‘ভয়াবহ হ্যাকিং আক্রমণের’ শিকার হয়েছে বলে দাবি করেছে তার দল। অনলাইনে বড় ধরনের তথ্য ফাঁসের পর এমন অভিযোগ করে ।

মাক্রোঁর নির্বাচন পরিচালনা কমিটি বলেছে যে,  জনগণকে বিভ্রান্ত করার জন্যই আসল নথির সাথে ভূয়া নথি মিলিয়ে প্রকাশ করা হয়েছে। নির্বাচনে তাকে পরাজিত করতেই এ ঘটনা ঘটানো হয়েছে বলে তাদের অভিযোগ।

প্রচারাভিযানের সময় শেষ হয়ে যাওয়ার আগে শুক্রবার সন্ধ্যায় তথ্যগুলো অনলাইনে ছড়িয়ে দেয়া হয়। এর ফলে বাধ্যবাধকতার কারণে মাক্রোঁ কোন অভিযোগ করতে পারবেন না বলে বিবিসি জানিয়েছে।

Banglabid

এর আগে বৃহস্পতিবার ক্যারীবিয়ানে ব্যাংক একাউন্ট থাকার অভিযোগে গুজব ছড়ানোয় মামলা করেছেন এম্যানুয়েল মাক্রোঁ।

হ্যাকিংয়ের এই ঘটনাকে ব্যাপক ও সমন্বিত আক্রমণ উল্লেখ করে ম্যাক্রনের রাজনৈতিক আন্দোলন এন মার্স বলছে, যেসব তথ্য হ্যাক করা হয়েছে সেগুলোতে অভ্যন্তরীণ প্রচারাভিযানের অনেক তথ্য, ই-মেইল ও আর্থিক তথ্য রয়েছে।

Reneta

মাক্রোঁ দলের বিবৃতিতে বলা হয়, কয়েক সপ্তাহ আগে তার দলের অফিসিয়াল কর্মকর্তাদের ব্যক্তিগত ও পেশাদার ইমেইল হ্যাক করে এসব তথ্য নেওয়া হয়। হ্যাকিংয়ের পর অজ্ঞাতনামা একাউন্ট থেকে প্রায় নয় গিগাবাইট তথ্য অনলাইনে প্রকাশ করা হয়।

যদিও তথ্য হ্যাকিংয়ের জন্য এম্যানুয়েল মাক্রোঁ কাউকে দায়ী করেননি। তবে এই ঘটনা ফ্রান্সের গণতন্ত্রকে ব্যাহত করবে বলে তিনি জানিয়েছেন।

এই হ্যাকিংয়ের ঘটনাকে গত বছর যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্রেটিক দলের ই-মেইল হ্যাকিংয়ের সাথে তুলনা করা হচ্ছে। যুক্তরাষ্টের ওই ঘটনার জন্য রাশিয়াকে দায়ী করা হয়েছিল।

ফ্রান্সের প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে আগামী ৭ মে দ্বিতীয় দফায় ‘রানঅফ’ ভোটের জন্য লড়বেন কট্টর ডানপন্থি প্রার্থী মারিন লা পেন এবং ৩৯ বছর বয়সী এম্যানুয়েল মাক্রোঁ।

যদিও আগামী ‍নির্বাচনে ৩৯ বছর বয়সী এম্যানুয়েল মাক্রোঁকে এখনো পর্যন্ত নির্বাচনে ফেবারিট ধরা হচ্ছে, তবুও লা পেন বলেছেন ‘আমরা জিততে পারবো, আমরাই জিতবো।’

তবে জনমত জরিপে এখনো বেশ এগিয়ে আছে মাক্রোঁ। ৭ মে নির্বাচনের আগে ২৫ এপ্রিল করা এক জনমত জরিপ বলছে, মাক্রোঁ ৬২% এবং লা পেন মাত্র ৩৮% ভোট পেয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এম্যানুয়েল মাক্রোঁফ্রান্সফ্রান্সের জাতীয় নির্বাচনফ্রান্সের নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিজেকে হারাচ্ছেন না তো!

পরবর্তী

টটেনহ্যামের হারে শিরোপার দুই কদম দূরে চেলসি

পরবর্তী

টটেনহ্যামের হারে শিরোপার দুই কদম দূরে চেলসি

ট্রাম্পের স্বাস্থ্যনীতি নিয়ে সন্দিহান তার দলের সিনেটররাই

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

আগস্ট ২৪, ২০২৬

প্রধানমন্ত্রীর পরিবার ও দুই কর্মকর্তার নামে ভুয়া ফেসবুক আইডি: ১ জন গ্রেপ্তার

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজে ৪৫ ট্যাংকারকে জরিমানার হুমকি ইরানের

আগস্ট ২৪, ২০২৬

ম্যাকাইয়ের পিচ নিয়ে অস্ট্রেলিয়াকে কাঠগড়ায় তুললেন ব্রড

আগস্ট ২৪, ২০২৬

‘টক্সিক’-এর সাথে বড়পর্দায় হাশমির নতুন ছবির টিজার

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT