চেলসির পিছে পিছেই ছিল টটেনহ্যাম। সুযোগ ছিল লন্ডন স্টেডিয়ামে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে হারিয়ে পয়েন্ট ব্যবধান কমিয়ে নেওয়ার। সেটা তো হলই না; বরং ১-০ গোলে হেরে যাওয়ায় চেলসির কাজটা সহজ করে দিয়েছে তারা। এখন শেষ চার ম্যাচের দুটি জিতলেই ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হবে চেলসি। টটেনহ্যাম জিতে গেলে তিনটিতে জিততে হতো তাদের।
এই ম্যাচের পর ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি। এক ম্যাচ বেশি অর্থাৎ ৩৫ ম্যাচ শেষে ৭৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় টটেনহ্যাম। শীর্ষচারের অন্য দুই দল লিভারপুল এবং ম্যান সিটি।
শুক্রবার রাতে প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই করে দুই দল। খেলা শেষ হয় গোলশুন্যভাবে। পয়েন্ট টেবিলের ৯ নম্বরে থাকা ওয়েস্টহ্যাম মরণকামড় দেয় দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে। লানজিনি গোল করে টটেনহ্যামের শিরোপার স্বপ্ন অন্ধকার করে দেন।







