চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রান্সের দুই ‘অপ্রত্যাশিত’ নায়ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৬ অপরাহ্ণ ১৫, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

গ্রিজমান, পল পগবা, এমবাপে, লরিসদের দল বিশ্বকাপে ভালো কিছু যে করবে এই ব্যাপারে অনেকেই আশাবাদী ছিলেন। কারণ যে দলে তারকার ছড়াছড়ি। সেই দলের তো অনেক দূর যাওয়ারই কথা। ফুটবলপ্রেমীদের সেই আন্দাজ বৃথা যায়নি। রাশিয়া বিশ্বকাপের ফাইনালে উঠেছে ফ্রান্স। এতে চমকের কিছু নেই। তবে এত তারকার মাঝে বেঞ্জামিন পাভার্ড মতো ‘অখ্যাত’ এক ফুটবলারের প্রচারের আলোয় চলে আসাটা অবশ্যই চমকের ব্যাপার।

ফ্রান্স দলের বিস্ময় হিসেবে নিজেকে এবারের বিশ্বকাপে চিনিয়েছেন পাভার্ড। ২২ বছরের এই ফরাসি ফুটবলার রাশিয়ায় নিজের প্রতিভা চিনিয়েছেন। নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ভবিষ্যতের তারকা বড় হিসেবে। পাভার্ডে মতো অবস্থা লুকাস হার্নান্দেজেরও।

তবে জিব্রিল সিদিবে ও বেঞ্জামিন মেন্ডির জায়গায় দুই তারকা সুযোগ পেয়ে তার বিন্দুমাত্র নষ্ট করেননি।

অথচ এই পাভার্ডের নাকি দলের সঙ্গে বিশ্বকাপে আসারই কথা ছিল না। ফ্রান্স দলে জায়গা পাওয়াটাই নাকি তার কাছে ছিল বড় বিস্ময়! আর্জেন্টিনার বিরুদ্ধে একটা সময় ২-১ গোলে পিছিয়ে ছিল ফ্রান্স। ঠিক সেই সময়ই দর্শনীয় গোল করে দলকে সমতায় ফেরান এই ফুলব্যাক। বক্সের বাইরে থেকে বাঁকানো শটে করা সেই গোল এবারের বিশ্বকাপের অন্যতম সেরা হিসাবে রেকর্ডে থাকবে।

বিশ্বকাপের আগে মাত্র ৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন পাভার্ড। এত কম অভিজ্ঞতাসম্পন্ন কাউকে দলে নিতে চাননি কোচ দিদিয়ের দেশম। পাভার্ড বলেন, ‘এক বছর আগেও কেউ আমাকে চিনত না। তবে আমি নিজেকে প্রমাণ করার সময় পেয়েছি। স্বপ্ন দেখেছি। ২০০৬ সালে ফ্রান্সের খেলা টিভিতে দেখতাম জিনেদিন জিদানের জার্সি পড়ে। আজও সেই জার্সি আমার কাছে আছে।’

বিশ্বকাপে হঠাৎ পাওয়া সুযোগটা কাজে লাগাতে ভুল করেননি পাভার্ড। ৫ ম্যাচে ৪৮.১ কিলোমিটার দৌড়েছেন তিনি। ২৪৩ পাস দিয়ে সফল হয়েছেন ২১০টিতে। বিপক্ষ ফুটবলারদের পা থেকে বল কেড়ে নিয়েছেন ২৩ বার। আর আর্জেন্টিনার বিরুদ্ধে অনেক দিন মনে রাখার মতো এক চমত্কার গোল তো আছেই!

সমবয়সী হার্নান্দেজেও বিশ্বকাপের আগে খুব একটা পরিচিত ছিলেন না। এমনকি লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে নিয়মিত জায়গা পাননি। ব্রাজিলের ফিলিপে লুইসের ইনজুরিরর পর প্রথম একাদশে সুযোগ পান।

হার্নান্দেজ বলেছেন, ‘শুরুতে আমি মনে করেছিলাম, আমাকে বেঞ্চেই বসে থাকতে হবে। কিন্তু শেষে আমি ভাগ্যবান বলেই খেলছি। আমি সেই ধাঁধাটা এখনো কাটিয়ে উঠতে পারিনি। তবে খেলার জন্যে কঠিন পরিশ্রম করেছি। সেই দলের লোক নই, যারা কথা বেশি বলে, আমি মুখ বন্ধ করে কাজ করি।’

ট্যাগ: ফ্রান্সবিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২০ জুলাই নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি

পরবর্তী

ভারতীয় দলের ফুটবল কোচ অজয় দেবগণ!

পরবর্তী

ভারতীয় দলের ফুটবল কোচ অজয় দেবগণ!

আইটি ইনকিউবেটর-ডিজিটাল স্টার্টআপ

আইটি ইনকিউবেটর: সেরা ৬ ডিজিটাল স্টার্টআপ পাবে বিশেষ সহায়তা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খুলতে কূটনৈতিক তৎপরতা, শর্তের তালিকা করছে ইরান

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

সৌদি আরবে নিহত ৭ জনের নওগাঁয় দাফন

আগস্ট ২৮, ২০২৬

বেড়েছে সবধরনের সবজির দাম, ছোট হচ্ছে বাজারের ফর্দ

আগস্ট ২৮, ২০২৬

বাউফলে সাংবাদিক ডিবি পরিচয়ে চাঁদাবাজি, মামলা হলেও গ্রেপ্তার নেই

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT