চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেয়ার প্লে’র নিয়ম পর্যালোচনা করবে ফিফা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৯ অপরাহ্ণ ২৯, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ইতিহাসের প্রথম দল হিসেবে ফেয়ার প্লের পয়েন্টে নকআউটে উঠেছে জাপান। তাতে কপাল পুড়েছে সেনেগালের। জাপানের চেয়ে বেশি হলুদ কার্ড দেখায় বিদায় নিতে হয় আফ্রিকান দেশটিকে।

সেনেগালের বিদায়ের পর ফিফা বলছে, বিশ্বকাপের পর এই ফেয়ার প্লে’র নিয়ম নিয়ে পর্যালোচনা করবে তারা।

ফেয়ার প্লে নিয়ম এই বিশ্বকাপেই প্রথম ব্যবহৃত হচ্ছে। গ্রুপপর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের কাছে ১-০ গোলে হারে জাপান। একই ব্যবধানে কলম্বিয়ার কাছে হারে সেনেগালও। দুদলের পয়েন্ট এবং গোল ব্যবধান একই হওয়ার পর বেশি হলুদ কার্ড দেখার কারণে বিদায় নিতে হয় সাদিও মানের দলকে।

Banglabid

ওই ম্যাচের একদিন পর ফেয়ার প্লে’র নিয়ম পর্যালোচনার কথা জানালেন ফিফার পরিচালক কলিন স্মিথ। শুতক্রবার তিনি বলেন, ‘টুর্নামেন্টের পর ফেয়ার প্লে’র নিয়মটি মূল্যায়ন করবেন ফিফার কর্মকর্তারা। কিন্তু বর্তমানে এটি যে অবস্থায় আছে আমরা তার কোনও পরিবর্তন করতে চাই না।’

ফেয়ার প্লে’র নিয়মকে সমর্থন করে স্মিথ আরও বলেন, এই নিয়ম খেলার পরিচ্ছন্নতাকে আরও বাড়িয়ে দিয়েছে।

দল নকআউটপর্বে গেলেও ফেয়ার প্লে’র নিয়মকে ‘খুব কঠিন এবং ঝুঁকিপূর্ণ’ বলে উল্লেখ করেন জাপানের কোচ আকিরা নিশিনো।

Reneta

তবে সেনেগাল কোচ আলিউ সিসে বলেছেন, তার দল এভাবে বিদায় নেয়ার ‘যোগ্য’ না, ‘ফেয়ার প্লে’র কারণেই আমরা কোয়ালিফাই করতে পারিনি। যে পয়েন্টের জন্য বাদ গেলাম, আমরা তার যোগ্য না। তবে এটা একটা নিয়ম, যেটাকে আমাদের সম্মান করতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

কুমিল্লায় নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

আগস্ট ১৫, ২০২৬

‘শর্মিলাই আমাদের ইসলাম শিখিয়েছেন, হিন্দু ধর্মের চর্চা হতো না’

আগস্ট ১৫, ২০২৬

বার্সা থেকে পিএসজিতে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের গোলদাতা তরেস

আগস্ট ১৫, ২০২৬

আইয়ুব বাচ্চুর জন্মদিনে ২০ গানে ‘উত্তরাধিকার’

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটিতে ৪ নতুন মুখ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT