চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফেস্টিভালটা হচ্ছে না ভেবে খুব দুঃখ পেয়েছিলাম সেদিন’

মিতুল আহমেদ মিতুল আহমেদ
২:৩৮ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A
শুরু হচ্ছে বেঙ্গলশাস্ত্রীয় সংগীত

অবশেষে সব ধরণের শঙ্কা কাটিয়ে আগামি ২৬ ডিসেম্বর রাজধানীর আবাহনী মাঠে পাঁচ দিনব্যাপী শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্লাসিকাল মিউজিক ফেস্টিভাল‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব-২০১৭’। সুরে, গানে এই পাঁচদিন মাতোয়ার থাকবে রাজধানীবাসী। সন্ধ্যা ৭টায় শুরু হয়ে অনুষ্ঠান চলবে ভোর পাঁচটা পর্যন্ত। এমন ঘোষণায় দিলেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু।

গেল ২২ অক্টোবর সংবাদ সম্মেলন করে হঠাৎ ঘোষণা করা হয়, এবছর হচ্ছে না বিশ্বের সবচেয়ে বড় ক্লাসিকাল মিউজিক ফেস্টিভাল‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব’। জানানো হয়, নির্ধারিত স্থান রাজধানীর আর্মি স্টেডিয়ামে জায়গা বরাদ্দ না পাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে নভেম্বরের মাঝামাঝিতেই আর্মি স্টেডিয়ামের পরিবর্তে ধানমন্ডির আবাহনী মাঠে উৎসবটি অনুষ্ঠিত হওয়া খবর দেন আয়োজক আবুল খায়ের লিটু। আর এবার অনুষ্ঠানটির আয়োজন নিয়ে বিস্তারিত কথা বললেন সাংবাদিকদের সঙ্গে।

রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিনের বলরুমে রবিবার বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনের আয়োজন করে বেঙ্গল ফাউন্ডেশন। এদিন লুভা নাহিদের উপস্থাপনায় সাংবাদিকদের সামনে ‘বেঙ্গলশাস্ত্রীয় সংগীত উৎসব’ নিয়ে সমস্ত পরিকল্পনা শেয়ার করেন আবুল খায়ের।

উৎসব নিয়ে বিস্তারিত কথা বলছেন আবুল খায়ের লিটু
উৎসব নিয়ে বিস্তারিত কথা বলছেন আবুল খায়ের লিটু
Banglabid

গেল পাঁচ বছর ধরে উচ্চাঙ্গসংগীতের নিয়মিত এই অনুষ্ঠানটি রাজধানীর আর্মি স্টেডিয়ামে হয়ে আসছে। নিরাপত্তার অজুহাত কিংবা অন্য কোনো কারণে একবারও থমকে যায়নি সংগীতের এই বৃহৎ উৎসবটি। উচ্চাঙ্গসংগীতের এই উৎসবটি মানুষের মনে এতোটাই জায়গা করে নিয়েছে যে, প্রতি বছর এটার জন্য প্রতীক্ষায় থাকেন সবাই। আর এই উৎসবটি যখন আয়োজন করার অনুমতি পাননি, তখন আবুল খায়ের লিটুর মানসিক অবস্থা কেমন ছিল?-তাও সাংবাদিকদের সামনে বর্ণনা করেন তিনি।

উৎসবটি আয়োজনের অনুমতি না পাওয়ার বিষয়টি টেনে এনে আবুল খায়ের সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, যখন আমরা উৎসবটি আয়োজনের অনুমতি পায়নি, তখন কিন্তু খুব দুঃখ পেয়েছিলাম। আর এই কষ্ট থেকেই আমরা এবার আর বেঙ্গল উচ্চাঙ্গসংগীতের উৎসবটি করছি না বলে ঘোষণা দিয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আমাদের ফেস্টিভালটা হচ্ছে এটাই এখন বড় কথা।

তবে মনে মনে আশায় ছিলাম, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা সমাধান করবেনই। কারণ এই সরকারের আমলে যদি সংস্কৃতির বিকাশ না হয় তাহলে আর কারো সময়ে সম্ভব নয়। শেষ পর্যন্ত আমার ধারণাই সত্যি হল। আমাদের মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় সংস্কৃতি মন্ত্রী এই ফেস্টিভালটার ধারাবাহিকতা রক্ষা করতে খুব বিশাল রুল প্লে করেছেন। এইজন্য তাদের কাছে কৃতজ্ঞ। আর মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি একটু বেশী কৃতজ্ঞ যে তিনি একটা সুন্দর সমাধান করেছেন। সবার ডিমান্ড তিনি রেখেছেন।

বেঙ্গল শাস্ত্রীয়সংগীত উৎসবের পাশে থাকবে স্কয়ার গ্রুপ...
বেঙ্গল শাস্ত্রীয়সংগীত উৎসবের পাশে থাকবে স্কয়ার গ্রুপ…
Reneta

আর্মি স্টেডিয়ামে জায়গা বরাদ্দ না পাওয়ার বিষয়টি নিয়েও মন্তব্য করেন লিটু। তিনি জানান, এইবার কোনো কারণে আমাদেরকে হয়তো আর্মি স্টেডিয়ামে জায়গা বরাদ্দ দেয়া হয়নি, কিন্তু তারমানে এই না যে সামনে থেকে আমরা আর সেখানে জায়গা পাবো না। আমরা যে সাপোর্ট আর্মি স্টেডিয়ামে পেয়েছি তার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা বিশ্বাস করি আগামিতেই হয়তো আমরা সেখানে আবার বেঙ্গল উৎসব নিয়ে ফিরে যেতে পারবো। তবে ধানমন্ডির ঐতিহ্যবাহী আবাহনী ক্রীড়াচক্রের মাঠে এ-বছর উৎসবটির আয়োজন করতে পেরে গর্ববোধ করছি। ইতিমধ্যে এখানে এতো বিশাল উৎসব আয়োজনের সব ধরনের নিরাপত্তা বাহিনী থেকে আশ্বাসও আমরা পেয়েছি। তারা আমাদের খুব সহযোগিতা করছেন।

বেঙ্গল শাস্ত্রীয় সংগীত উৎসব শুরু হচ্ছে ২৬ ডিসেম্বর। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। অনুষ্ঠানে প্রবেশের টিকেট পাওয়া যাবে ১৮ তারিখ থেকে। আয়োজনটি উৎসর্গ করা হচ্ছে শিক্ষাবীদ ড. আনিসুজ্জামানকে। আর স্পন্সর হিসেবে বেঙ্গল ফাউন্ডেশনের সঙ্গে এবারও যুক্ত থাকছে স্কয়ার গ্রুপ এবং ব্র‌্যাক। বেঙ্গল শাস্ত্রীয় সংগীত উৎসবের সম্প্রচার সহযোগি হিসেবে এবার যোগ দিয়েছে চ্যানেল আই।

ছবি: জাকির সবুজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবুল খায়েরচ্যানেল আইফেস্টিভালবেঙ্গল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আরব-ইসরায়েল পরিস্থিতি: বাংলাদেশের অবস্থান জানাবেন রাষ্ট্রপতি

পরবর্তী

জেরুজালেম: যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত বদলাতে বললো সৌদি

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জেরুজালেম: যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত বদলাতে বললো সৌদি

দঙ্গলকন্যা জাইরাকে শ্লীলতাহানির চেষ্টা

রাতের বিমানে দঙ্গলকন্যা জাইরাকে শ্লীলতাহানির চেষ্টা

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT