চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুক লাইভে এসে রাবি’র সাবেক শিক্ষার্থীর আত্মহত্যা

সুব্রত গাইন সুব্রত গাইন
৫:১৫ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০২২
জনপদ, রাজশাহী
A A
ফেসবুক লাইভে রাবি’র সাবেক শিক্ষার্থীর আত্মহত্যার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সোহাগ খন্দকার নামে এক সাবেক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ফেসবুক লাইভে এসে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে জানান তার সহপাঠীরা। এমনকি আত্মহত্যার আগে ৮ ঘণ্টার ব্যবধানে তার ফেসবুক ওয়ালে ৪টি স্ট্যাটাস দেন।

জানা যায়, নিহত ওই শিক্ষার্থী রাবির চারুকলা অনুষদের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী। তার বাড়ি নীলফামারী জেলায়। বিষয়টি নিশ্চিত করেছেন চারুকলা অনুষদের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নুর আহম্মেদ। তিনি জানান, পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটতে পারে।

Banglabid

নিহত সোহাগের স্ট্যাটাসগুলো হলো: ভালো থাকুক সেসব মানুষ যারা শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। যার কাছে অন্যের গুরুত্ব নাই বললেই চলে, যদি কেউ আমার উপর কষ্ট নিয়ে থাকেন। আল্লাহর দোহাই মাফ করে দিবেন, জীবনের কাছে হার মেনে গেলাম। আমি আর পারলাম না, এবং একটা মানুষ যখন তার জীবনের কাছে হেরে যায় তখন আর করার কিছু থাকে না।

সোহাগের সহপাঠী সূত্রে জানা গেছে, সোহাগের ফেসবুকের স্ট্যাটাস দেখে স্থানীয়রা তার বাসায় এসে তাকে ডাকাডাকি করে। কিন্তু অনেকক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেলে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সৈয়দপুর  হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতি অধ্যাপক মো. আব্দুস সোবহান বলেন, বিষয়টি আপনাদের (সাংবাদিকদের) কাছ থেকে শুনেছি। তার পরিবার থেকে এখনো কোনো তথ্য পাইনি। যদি ঘটনা সত্য হয় তবে তা খুব বেদনাদায়ক। আত্মহত্যা কখনোই কোনো সমাধান হতে পারে না।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আত্মহত্যাফেসবুক লাইভরাবি শিক্ষার্থী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার ভোট বিলম্বিত

পরবর্তী

বাংলাদেশে প্রবেশে হেলথ ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হবে

পরবর্তী
বাংলাদেশে প্রবেশে হেলথ ডিক্লারেশন ফর্মের ছবি, যেখানে স্বাস্থ্য সংক্রান্ত তথ্য প্রদান করা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে প্রবেশে হেলথ ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হবে

লুৎফর সিনেমায় গানের রেকর্ডিংয়ে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এক দশক পর সিনেমায় গাইলেন লুৎফর

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT