চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুক লাইভে এসে আত্মহত্যার ২৫০ লিংক রাতেই অপসারণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৯ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, আদালত
A A

ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করা আবু মহসিন খানের ভিডিও ৬ ঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে অপসারণ করতে হাইকোর্ট নির্দেশের পর ৫০টি লিংক (ব্লক) অপসারণ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।

এছাড়া আরও ২০০টি লিংক শনাক্ত করা হয়েছে, যা আজ রাতের মধ্যেই (ব্লক) অপসারণ হবে বলে বৃহস্পতিবার রাত ১০টায় চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন বিটিআরসির আইনজীবী ব্যারিস্টার রেজা ই রাকিব। এই আইনজীবী আরও জানান, ‘ফেসবুকও তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে অনেকগুলো লিংক নামিয়ে ফেলেছে।’

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ কে এম ফয়েজ গত রাতের আত্মহত্যাটি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বৃহস্পতিবার হাইকোর্টের নজরে এনে ভিডিওটি অপসারণের নির্দেশনা চান। এই আইনজীবী আদালতকে বলেন, ‘মাই লর্ড, এধরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে থেকে গেলে পরবর্তীতে সমাজে এর ইফেক্ট পড়বে।’

এরপর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ ৬ ঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে ওই ভিডিওর লিংক অপসারণের রুলসহ স্বপ্রণোদিত আদেশ দেন। এছাড়া গণমাধ্যমে ওই ভিডিও প্রচারে নিষেধাজ্ঞা দেন আদালত।

গতকাল বুধবার রাত ৯টার দিকে ফেসবুক লাইভে এসে নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেন ধানমন্ডির বাসিন্দা আবু মহসিন খান। আত্মহত্যার আগে ব্যক্তিজীবনের নানা হতাশার কথা বলে গেছেন তিনি। এছাড়া মৃত্যুর জন্য কেউ দায়ী নন বলে সুইসাইড নোটে লিখে গেছেন আবু মহসিন খান।

মহসিন খানের একমাত্র ছেলে দেশের বাইরে আর মেয়ে মডেল মুশফিকা তিনা স্বামী চলচ্চিত্র অভিনেতা রিয়াজের সঙ্গে ঢাকাতে থাকেন।

ট্যাগ: আত্মহত্যাফেসবুক লাইভহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রামুতে ৮০ কেজি গাজা ও ফেনসিডিলসহ ৪ জন আটক

পরবর্তী

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের অভিযানে আইএস প্রধান নিহত

পরবর্তী
সিরিয়ায় যুক্তরাষ্ট্রের অভিযানে নিহত আইএস প্রধানের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের অভিযানে আইএস প্রধান নিহত

বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা একাডেমির সভাপতি হলেন সেলিনা হোসেন

সর্বশেষ

টুর্নামেন্টের অভাব আর আর্থিক অনিশ্চয়তা প্রভাব ফেলছে দাবার বোর্ডে

আগস্ট ২৫, ২০২৬

মক্কা চুক্তি কী: বাংলাদেশ কেন আগ্রহী, ভারত কেন অস্থির

আগস্ট ২৫, ২০২৬

ইরানের পাল্টা হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

পিছিয়ে গেল শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT