চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনে রাশিয়ার ফেসবুক বিজ্ঞাপন দেখেছে ১২ কোটি মার্কিনি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৭ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০১৭
আন্তর্জাতিক, তথ্যপ্রযুক্তি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

গত দু’বছরে মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ সংশ্লিষ্ট যেসব কনটেন্ট জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড হয়েছে সেগুলো কমপক্ষে ১২ কোটি ৬০ লাখ আমেরিকান ব্যবহারকারীর কাছে পৌঁছে থাকতে পারে বলে জানিয়েছে সাইট কর্তৃপক্ষ।

ফেসবুক জানায়, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ও পরে এ ধরণের প্রায় ৮০ হাজার প্রচারণামূলক পোস্ট দেয়া হয়েছিল সাইটে। যার বেশিরভাগই ছিল বিভেদ সৃষ্টিকারী বিদ্বেষমূলক সামাজিক ও রাজনৈতিক বার্তায় পূর্ণ।

জনপ্রিয় ইন্টারনেট মাধ্যমগুলোর ওপর রাশিয়ার প্রভাব নিয়ে আসন্ন একটি সিনেট শুনানিতে ফেসবুক, টুইটার ও গুগলের বিস্তারিত তথ্য উপস্থাপন করে আলোচনা করার কথা। তার আগেই সবাইকে জানানোর উদ্দেশ্যে এই তথ্যগুলো প্রকাশ করল ফেসবুক।

২০১৫ সালের জুন থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত পোস্টগুলো রুশ একটি কোম্পানি পাবলিশ করেছিল বলে জানিয়েছে ফেসবুক। ক্রেমলিনের সঙ্গে ওই কোম্পানির সংযোগ রয়েছে বলেও দাবি করছে এই সামাজিক মাধ্যম।

ফেসবুকের জেনারেল কাউন্সেল কলিন স্ট্রেচ বলেছেন, ‘এই ধরণের কর্মকাণ্ড ফেসবুকের কমিউনিটি গঠনসহ সব ধরণের মূল লক্ষ্যের বিপরীত। এবং এই নতুন হুমকির ব্যাপারে ব্যবস্থা নিতে সম্ভব সবকিছু করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’

ওয়াশিংটন পোস্ট জানায়, এর আগে গত সোমবার টেক জায়ান্ট গুগলও এমন কিছু তথ্য প্রকাশ করেছিল। সেই তথ্যে বলা হয়, রুশ কিছু উৎস থেকে ১৮টি আলাদা ইউটিউব চ্যানেল খুলে এক হাজারেরও বেশি রাজনৈতিক ভিডিও আপলোড করা হয়েছিল।

অবশ্য বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে গত বছরের ৮ নভেম্বরের ওই নির্বাচন প্রভাবিত করার অভিযোগ প্রথম থেকেই অস্বীকার করে আসছে রাশিয়া।

ট্যাগ: ফেসবুকযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওপেন হার্ট সার্জারি সম্পন্ন, সুস্থ আছেন ডিপজল

পরবর্তী

চট্টগ্রামের ডিসিকে তলব করেছেন হাইকোর্ট

পরবর্তী

চট্টগ্রামের ডিসিকে তলব করেছেন হাইকোর্ট

বইটির কভার ছবি যেখানে বঙ্গবন্ধুর ছবি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদ্রাসায় মাদ্রাসায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী

সর্বশেষ

সৌদি আরবে নিহত ৭ জনের নওগাঁয় দাফন

আগস্ট ২৮, ২০২৬

বেড়েছে সবধরনের সবজির দাম, ছোট হচ্ছে বাজারের ফর্দ

আগস্ট ২৮, ২০২৬

বাউফলে সাংবাদিক ডিবি পরিচয়ে চাঁদাবাজি, মামলা হলেও গ্রেপ্তার নেই

আগস্ট ২৮, ২০২৬

প্রেমের নাটক-সিনেমা বন্ধের লিগ্যাল নোটিশের প্রতিবাদে সাত সংগঠন

আগস্ট ২৮, ২০২৬

অ্যানথ্রোপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা বেআইনি: আদালত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT