চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুক ব্যবহারে যোগ্যতা লাগা উচিত: শানু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৩ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

ফেসবুক ব্যবহারে যোগ্যতা লাগা উচিত বলে মনে করেন অভিনেত্রী শানারৈ দেবী শানু। তবে সেটা শিক্ষাগত যোগ্যতা নয়, বরং একটা বোধের জায়গা থাকা উচিত। যাদের এই জায়গাটা স্ট্রং আছে তাদেরই ফেসবুকটা চালানো উচিত।

চ্যানেল আইয়ের নিয়মিত অনুষ্ঠান ‘৩০০ সেকেন্ড’-এ এসে ফেসবুকের উপকারিতা-অপকারিতা বিষয়ক প্রশ্নের পর সঞ্চালক শাহরিয়ার নাজিম জয়ের এক প্রশ্নের উত্তরে এভাবেই বলছিলেন শানু।

২০০৫ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার প্রথম মুকুট বিজয়ী শানু। শুধু তাই নয়, নৃতাত্ত্বিক জনগোষ্ঠির মধ্যে মূল ধারার কোনো প্রতিযোগিতায় প্রথম বিজয়ীও তিনি। কথায় কথায় জানান, তিনি মনিপুরী সম্প্রদায়ের মেয়ে। বাবা একজন নামকরা কবি। তবে নিজের মধ্যে যে কবিত্ব আছে, সেটা তিনি আবিষ্কার করেছেন ২০১৬ সালে এসে! এরআগে লেখালেখির প্রতি আগ্রহ ছিলো না তার।

Banglabid

শানু বলেন, আমার বাবা একজন কবি। সে হিসেবে আমারও লেখালেখির সঙ্গে জড়িত থাকা উচিত ছিলো। আর আমি পড়াশোনাও করেছি ইংরেজি সাহিত্যে। কিন্তু সেসময় লেখালেখির প্রতি ওইভাবে আমার ভাবনাটা আসেনি। বিয়ের পর ২০১৬ সালে আমি নিজেকে একজন কবি হিসেবে আবিষ্কার করি। এখন লেখালেখির প্রতি আমার ভালোবাসাটা তীব্র!

চ্যানেল আই-লাক্স সুপারস্টার হওয়ার পর টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন শানু। তার অভিনীত উল্লেখযোগ্য টেলিভিশন নাটকগুলো হল বৈরাগী, পলাশ ফুলের গন্ধ, কবি, সাকিন সারিসুরি, আহ ফুটবল বাহ্ ফুটবল, আরমান ভাই বিরাট টেনশনে, চোরকাব্য, আপনঘর, কবিরাজ গোলাপ শাহ ও কর্তাকাহিনি। তার অভিনীত প্রথম চলচ্চিত্র মিস্টার বাংলাদেশ। যা মুক্তি পায় ২০১৮ সালে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৩০০ সেকেন্ডচ্যানেল আইজয়লাক্স সুপারস্টারলিড বিনোদনশানুশাহরিয়ার নাজিম জয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশৃঙ্খলা ঠেকাতে ‘ক্রাইসিস সেল’ খুলছে ইরাক

পরবর্তী

‘বক্সার’ ডোনাল্ড ট্রাম্প!

পরবর্তী

‘বক্সার’ ডোনাল্ড ট্রাম্প!

অনুশীলনে ফিরলেন তামিম

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT