চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুক কেন তাদের নাম বদলে ‘মেটা’ রাখলো?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫০ পূর্বাহ্ণ ২৯, অক্টোবর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক, তথ্যপ্রযুক্তি
A A

আলোচনায় ছিল, নাম বদলে যাচ্ছে ফেসবুকের। তবে সেই নাম ফেসবুক অ্যাপের না, বদলেছে ফেসবুক ইনকরপোরেশনের নাম। মার্ক জাকারবার্গ মূল কোম্পানির নাম পরিবর্তন করে রেখেছেন ‘মেটা’।

বিবিসি বলছে, ফেসবুক ইনকরপোরেশন এখন ‘মেটা প্ল্যাটফর্ম ইনকরপোরেশন’ নামে পরিচিত হবে। মেটার অধীনে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো অ্যাপসগুলো আগের মতোই থাকবে।

ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন ফেসবুকের প্রতিষ্ঠাতা জাকারবার্গ।

Banglabid

তিনি বলেন, আমাদের নতুন অধ্যায়ের পরিচিতি নিয়ে আমি অনেক ভেবেছি। আমরা এখন এই প্রতিষ্ঠানকে বিশাল ভার্চুয়াল প্রতিষ্ঠান হিসেবে দেখছি।

মার্ক আরও বলেন, সময়ের সঙ্গে আমরা একটি মেটাভার্স কোম্পানি হিসেবেই পরিচিত হবো। আমরা আসলেই যা তৈরি করতে চেয়েছি আমাদের কাজের মাধ্যমে এইবার তার প্রকাশ পাবে। নতুন নামটি সোশ্যাল মিডিয়া সেবার পরিবর্তে মেটাভার্সে বিনিয়োগের লক্ষ্যকে প্রতিফলিত করে। সামাজিক সমস্যাগুলির সঙ্গে লড়াই করা এবং ক্লোজড প্ল্যাটফর্মের অধীনে থেকে আমরা অনেক কিছু শিখেছি। এখন সময় এসেছে সেই শিক্ষার মাধ্যমে পরবর্তী অধ্যায় তৈরিতে সহায়তা করার।’

Reneta

সংস্থার প্রধান নির্বাহী এবং সিনিয়র কর্মকর্তাদের কর্পোরেট কাঠামোরও পরিবর্তন হবে না। কিন্তু ১ ডিসেম্বর থেকে সংস্থার শেয়ার একটি নতুন টিকার MVRS নামে ট্রেডিং শুরু করবে।

ফেসবুক অ্যাপ এবং সোশ্যাল মিডিয়া আগের মতই অপরিবর্তিত থাকবে। মেটা আসলে একটি প্যারেন্ট সংস্থা হিসেবে কাজ করবে। যেমন গুগল অ্যালফাবেট ইনকর্পোরেটেড প্যারেন্ট সংস্থার অধীনস্থ একটি ব্র্যান্ড।

ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে ফেসবুকের সদর দফতরের বাইরের বহু পরিচিত আইকনিক থাম্বস-আপ সাইনটিও তুলে নিয়ে সেখানে এখন একটি নীল, প্রেটজেল-আকৃতির লোগো বসানো হয়েছে।

২০০৪ সালে ‘ফেসবুক ইনকরপোরেশন’ প্রতিষ্ঠা করেন মার্ক জাকারবার্গ। পরে ফেসবুক ২০১২ সালে ছবি ও ভিডিও শেয়ার করার অ্যাপ ইনস্টাগ্রাম কিনে নেয়। এরপর ২০১৪ সালে ভয়েস, বার্তা ও ছবি আদান–প্রদানের অ্যাপ হোয়াটসঅ্যাপ কিনে নিয়ে এখন বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম কোম্পানি হিসেবে খ্যাত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেটা
শেয়ারTweetPin

সর্বশেষ

দীর্ঘদিন পর হাকিম-ছন্দা জুটি, সঙ্গে ইয়াশ-সুনেরাহ

আগস্ট ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

আগস্ট ১৩, ২০২৬

‘বিহান’-এ প্রিয়ম-দোয়েল, কী আছে গল্পে?

আগস্ট ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

আগস্ট ১৩, ২০২৬

নীতিনির্ধারণে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT