চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানে একজনের মৃত্যুদণ্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৮ অপরাহ্ণ ১২, জুন ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে পাকিস্তানের একটি আদালত।

তৈমুর রাজা নামের ওই ব্যক্তির বিরুদ্ধে ইসলাম ধর্মাবলম্বীদের মহানবী হযরত মুহাম্মদ (সা:) এবং তাঁর স্ত্রীদের নিয়ে সামাজিক মাধ্যমে কটূক্তি করার অভিযোগ আনা হয়।

সামাজিক মাধ্যমে ধর্ম অবমাননার জন্য এটাই পাকিস্তানে সর্বপ্রথম সর্বোচ্চ শাস্তি বলে জানিয়েছে দেশটির আইনজীবীরা।

Banglabid

এই রায় নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি সামাজিক মাধ্যমের সবচেয়ে বড় প্লাটফর্ম ফেসবুক। তবে ধর্ম অবমাননা নিয়ে পাকিস্তান সরকারের উদ্বেগে সাড়া দিয়ে গত মার্চে একটি প্রতিনিধি দল পাঠানোর কথা জানিয়েছিলো সামাজিক মাধ্যমটি।

কিন্তু ব্যবহারকারীর অধিকার এবং গোপনীয়তা রক্ষার নীতিগত অবস্থানে কোনো শিথীলতা আনার পরিকল্পনা নেই বলেও স্পষ্ট জানিয়ে দেয় প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, গত ১৩ এপ্রিল পাকিস্তানের মারদান শহরের আবদুল ওয়ালি খান ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থী মাশাল খানকে ব্লাসফেমি বা ধর্ম অবমাননার অভিযোগে তার বিশ্ববিদ্যালয়েরই বহু শিক্ষার্থী মিলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পিটিয়ে হত্যা করে। হত্যার পর মৃতদেহ পুড়িয়ে ফেলার চেষ্টা করতে গেলে বাধা দেয় পুলিশ।

Reneta

এখন পর্যন্ত মোট ২৪ জনকে মাশাল খান হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে। জড়িতের তালিকায় মোট ২৮ জন রয়েছে বলে জানিয়েছে খাউবার পাখতুনখাওয়া পুলিশ।

নিহত মাশাল খানকে যারা চিনতেন, সতীর্থ, বন্ধু ও শিক্ষক, তারা জানান, মাশাল ছিলেন একজন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন কৌতুহলী শিক্ষার্থী, যিনি প্রকাশ্যে ইসলামের প্রতি আনুগত্য জানিয়ে এসেছেন। কিন্তু তিনি প্রশ্ন করতেন অনেক।

১৭ এপ্রিল ওই বিশ্ববিদ্যালয়েরই আরেক শিক্ষার্থী ওয়াজাহাত পুলিশকে দেয়া বিবৃতিতে দাবি করেন, গত ১৩ এপ্রিল তাকে তাদের শ্রেণী প্রতিনিধি মুদাসসির বশির বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যানের অফিসে ডেকে নিয়ে যান। সেখানে চেয়ারম্যান তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সামনে মাশাল খানের বিরুদ্ধে ধর্ম অবমাননা বা ব্লাসফেমির সাক্ষ্য দিতে বলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানে ধর্ম অবমাননাফেসবুকে ধর্ম অবমাননাব্লাসফেমি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুবাদের ত্রিদেশীয় সিরিজ নিয়ে ভারতের গড়িমসি

পরবর্তী

সেহরি ও ইফতারের সময়সূচি

পরবর্তী
সেহরি ও ইফতারের সময়সূচি

সেহরি ও ইফতারের সময়সূচি

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

দিনাজপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT