চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুকে ধর্মের অপব্যাখ্যা দিয়ে জঙ্গিবাদে সদস্য সংগ্রহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৩ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০১৭
অপরাধ
A A
জামিনে মুক্তি পেয়েছে র‍্যাবের সঙ্গে গ্রেপ্তারকৃত ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রেফতারকৃত আসামি জাহাঙ্গীর আলম। ছবি: র‌্যাব

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছদ্মনাম ব্যবহার করে ধর্মের অপব্যাখ্যা দিয়ে জঙ্গিবাদে সদস্য সংগ্রহ করত জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব সদর দফতর।

বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের ত্রিশালের কাজী নজরুল ইসলাম সংযোগ সড়কের কেরানী বাড়ীর মোড় থেকে জাহাঙ্গীর আলম ওরফে শ্রাবন ওরফে আবু শামকে গ্রেফতার করে র‌্যাব-১৪। জাহাঙ্গীর আলমের বাড়ি চাঁদপুরে। তার সাথে থাকা ব্যাগ তল্লাশী করে উগ্রবাদী বই, লিফলেট ও একটি মোবাইল উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কেরানী বাড়ীর মোড়ে পৌঁছা মাত্র র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিদের কয়েকজন দৌড়ে পালিয়ে যায় এবং কাঁধে থাকা একটি ব্যাগসহ একজনকে গ্রেফতার করা হয়।

জাহাঙ্গীরের সঙ্গে থাকা উগ্রবাদী বই ও লিফলেট

‘গ্রেপ্তারকৃত আসামি জাহাঙ্গীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির একজন সক্রিয় সদস্য। জাহাঙ্গীরসহ তার সঙ্গীরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্রকৃত পরিচয় গোপন করে ছদ্মনাম ব্যবহার করে ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভিন্ন মর্মস্পর্শী ভাষায় পোষ্ট করত এবং সদস্য সংগ্রহের মাধ্যমে তাদের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার চেষ্টা চালিয়ে আসছিল।’

র‌্যাব জানায়, আসামি জসিম উদ্দীন রহমানীর মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে উগ্রবাদে জড়িয়ে পড়ে। পরবর্তীতে জেএমবির কার্যক্রমের সাথে জড়িয়ে পড়ে।

ট্যাগ: জঙ্গিবাদফেসবুক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৪৪টি প্রেক্ষাগৃহে নিরব-তমার ‘গেইম রিটার্নস’

পরবর্তী

বিষাদের কাব্য সিডনি অপেরা হাউজ

পরবর্তী
Sydney Opera House, iconic performing arts center in Australia. Channel i News - চ্যানেল আই নিউজ

বিষাদের কাব্য সিডনি অপেরা হাউজ

বাংলাদেশের রাজনৈতিক নেতাদের বৈঠক, সাংবাদিকদের জন্য প্রেস ব্রিফিং. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারকে সমঝোতায় আসতেই হবে: ফখরুল

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT