চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেরার ম্যাচে উইকেটহীন ‘সতর্ক’ মাশরাফী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৬ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার মাশরাফী উইকেটহীন থাকাকালীন ফিল্ডিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

ইনজুরি তাকে সাদা পোশাকে মাঠে নামতে দেয় না প্রায় আট বছর। কিন্তু গত কয়েক বছর সর্বনাশা ওই ইনজুরি থেকে একটু হলেও দূরে থাকতে পেরেছেন ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। সেই সুযোগটা কাজে লাগিয়ে নেমে পড়েছেন জাতীয় লিগের চারদিনের ম্যাচে। প্রথম দিন রংপুর ডিভিশনের বিপক্ষে বেশ সতর্ক থেকে বল করতে দেখা গেছে তাকে। ১৩ ওভারে দুটি মেডেন নিলেও উইকেট পাননি।

টেস্ট না খেলার এই ৮ বছরে মাশরাফী প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন মাত্র চারটি। ২০১০ সালের জাতীয় লিগে খেলেছিলেন একটি ম্যাচ, ২০১২ সালে একটি। সবশেষ ২০১৪ সালের জানুয়ারিতে দুটি।

শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে আগে ব্যাট করে রংপুর ৬ উইকেট হারিয়ে ৩২৫ রান তুলে দিন শেষ করেছে। রংপুরের হয়ে সেঞ্চুরি পেয়েছেন নাঈম ইসলাম (১২১*) এবং ধীমান ঘোষ (১০৫)। দলকে ভালো শুরু এনে দেন ওপেনার সায়মন আহমেদ। আব্দুর রাজ্জাকের বলে বোল্ড হওয়ার আগে ৫০ রান করেন তিনি। রাজ্জাক মোট উইকেট পেয়েছেন তিনটি। ২৮.৩ ওভার হাত ঘুরিয়ে তার খরচ ৮৭ রান। জাতীয় দলের বাইরে থাকা আরেক পেসার আল আমিন হোসেনও তিন উইকেট পেয়েছেন। ১৬ ওভারে ৫০ রান দেন তিনি।

Banglabid

মাশরাফী ছাড়াও এই ম্যাচে আলো ছিল আলোচিত ক্রিকেটার নাসির হোসেনের ওপর। অস্ট্রেলিয়া সিরিজের পর জাতীয় দল থেকে বাদ পড়া এই অলরাউন্ডার ৯ বল খেলে কোনও রান না করেই রাজ্জাকের শিকারে পরিণত হন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় ক্রিকেট লিগমাশরাফী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেলেনাকে কিডনি দিলেন তার বন্ধু

পরবর্তী

ব্যাটিং বিপর্যয়ে সিলেট, বল গড়ায়নি ঢাকা-বরিশাল ম্যাচে

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটার মাঠে প্রস্তুত, ম্যাচের জন্য মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাটিং বিপর্যয়ে সিলেট, বল গড়ায়নি ঢাকা-বরিশাল ম্যাচে

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের নিয়ে ইউরোপীয় পার্লামেন্টের মতো ভাবুক সারাবিশ্ব

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT