চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী ক্রিকেট দলের কোচ হচ্ছেন চিত্রনায়ক ফেরদৌস!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৭ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০১৮
বিনোদন
A A
ফেরদৌস

বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রধান কোচ হচ্ছেন চিত্রনায়ক ফেরদৌস! ভাবছেন সাত-সকালে কী পড়ছেন এসব? কিন্তু আসলেই তাই। তবে সেটি হতে যাচ্ছে সিনেমায়।

নারী ক্রিকেটার জাহানারা-শুকতারাদের জীবন-সংগ্রাম নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন দুই বাংলার দারুণ জনপ্রিয় নায়ক ফেরদৌস। জনপ্রিয়তার শীর্ষে থাকা তার অন্যতম সিনেমা হঠাৎ বৃষ্টির বিশ বছর পূর্তি উপলক্ষ্যে চ্যানেল আই অনলাইনের নিয়মিত আয়োজন ‘কথাবার্তা’য় অতিথি হয়ে এসে এই তথ্য জানিয়ে গেছেন নায়ক ফেরদৌস।

উপস্থাপক আরিফ চৌধুরীর প্রশ্ন ছিলো, এদেশে স্পোর্টস নিয়ে চলচ্চিত্র একেবারেই নেই। ফুটবল নিয়ে একটি মাত্র সিনেমা নির্মিত হয়েছে ইমপ্রেস টেলিফিল্মের ‘জাগো’ এবং সেটিতে আপনি অভিনয় করেছেন। ক্রিকেটার নিয়ে কখনো অভিনয় করার আগ্রহ হয় কিনা।

Banglabid

ফেরদৌস

উত্তরে ফেরদৌস বলেন, আমার খুব ইচ্ছা আছে বাংলাদেশের মেয়েদের ক্রিকেট টিম নিয়ে একটি সিনেমা করার। অবশ্য এর পেছনে কয়েকটা কারণও আছে। প্রথমত আমি ক্রিকেটার চরিত্রে চাইলেই এখন সিনেমা করতে পারবো না, কারণ আমার ওই বয়স আর নেই। আর সেটি করতে গেলে আমার জন্য অনেক বেশি টাফ হয়ে যাবে।

দ্বিতীয়ত, এই মেয়েদের জীবন সংগ্রামের গল্প আমি খুব কাছ থেকে শুনেছি। বিটিভিসহ বেশ কয়েকটি চ্যানেলে আমি অনেকবার তাদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয়েছে। আমি যে গল্পগুলো শুনেছি তা আমাকে ছুঁয়ে গেছে। ওরা একেকজন ফাইটার। এতো যুদ্ধের পরও তারা বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে ঠিকই জিতিয়ে নিয়ে এসেছে। তো আমার কাছে মনে হয় ওদের জন্য ডেডিকেশন দিয়ে হলেও একটি সিনেমা আমাদের বানানো উচিত।

Reneta

বিশেষ করে এই এগারোটা মেয়ের ক্রিকেট জীবন নিয়ে একটা স্টোরি এবং তাদের কোচ হিসেবে যদি আমি কাজ করতে পারি সেটি আমার জন্য হতে পারে দারুণ কিছু। এ ব্যাপারে যে কেউ এগিয়ে আসতে পারেন, আমি সবসময় তৈরি।

প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেটে অংশ নিতে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে থাকা বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দলের জন্য শুভকামনা জানান চিত্রনায়ক ফেরদৌস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রমীলা ক্রিকেটফেরদৌসলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সান ফ্রান্সিসকো ও নিউইয়র্কে মুক্তি পাচ্ছে ‘দেবী’

পরবর্তী

পটুয়াখালীতে তাজা ও বিস্ফোরিত বোমা উদ্ধার

পরবর্তী
বোমা

পটুয়াখালীতে তাজা ও বিস্ফোরিত বোমা উদ্ধার

হায় সংলাপ, হায় আশা!

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ভারতে হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণ, ৩ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

৬১ বছরের আমির এবার পর্দায় হাজির হবেন ২৫ বছরের যুবকের চরিত্রে!

আগস্ট ২৪, ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হচ্ছেন নন-এমপিও শিক্ষকরা

আগস্ট ২৪, ২০২৬

নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT