চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেডারেশন কাপের নতুন চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৭ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

রহমতগঞ্জকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফেডারেশন কাপের শিরোপার স্বাদ পেয়েছে বসুন্ধরা কিংস।

গত মৌসুমে পেশাদার ফুটবলে প্রথমবারের মতো খেলতে নেমে ফেডারেশন কাপ প্রায় জিতেই নিয়েছিল কিংসরা। আবাহনীর অভিজ্ঞতার কাছে হার মেনে রানার্সআপ হয়ে খুশি থাকতে হয়েছিল। দেশের ফুটবলের নব্য শক্তিদের দ্বিতীয়বার ব্যর্থ হতে হয়নি। কাপে রহমতগঞ্জের চমক ঠেকিয়ে মৌসুমের প্রথম টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ লিগ চ্যাম্পিয়নরা।

অন্যদিকে, প্রথমবারের মতো কোনো ফাইনালে ওঠা রহমতগঞ্জ মাত্র এক কদম দূরে থেকে ফিরল শিরোপার আক্ষেপ নিয়ে।

Banglabid

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববারের ফাইনালে দর্শকে ভরা গ্যালারিতে ৪১ মিনিটে প্রথমে এগিয়ে যায় বসুন্ধরা। বিশ্বনাথ ঘোষের ক্রসে দুর্দান্ত হেডে গোল করেন কোস্টারিকান ফরোয়ার্ড ড্যানিয়েল কলিন্দ্রেস।

বিরতির পর আক্রমণের ধার বাড়িয়ে সমতায় ফেরে রহমতগঞ্জ। কর্নার থেকে বাড়ানো বলে হেডে লক্ষ্যভেদ করেন দলটির অধিনায়ক মোমেদু বাহ।

সমতায় ফেরা ম্যাচ অতিরিক্ত সময় পর্যন্ত নিতে পারতো রহমতগঞ্জ, যদি গোলরক্ষক লিটন ৭১ মিনিটে বড় রকমের ভুল করে না বসতেন। নিজেদের ডি-বক্সে অহেতুক বল নিয়ে নড়াচড়া করতে করতে তার পা থেকে বল কেড়ে নিয়ে বসুন্ধরাকে জয়সূচক গোলটি এনে দেন কলিন্দ্রেস।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেডারেশন কাপবসুন্ধরা কিংসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন, জানে না বাংলাদেশ’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বাংলাদেশের কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা শরণার্থীরা তাদের দেশত্যাগের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সমবেত হয়েছেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন কবে, বাংলাদেশকে যা জানাল মিয়ানমার

আগস্ট ১৭, ২০২৬

ই-রিকশা নিয়ে নানা পরিকল্পনা ও বিধিনিষেধ জানালেন প্রতিমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬

ভূমধ্যসাগরে নৌকায় খাবার-পানি ছিল না, ৯ বাংলাদেশিসহ ১১ জনের মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬

বুটজোড়া তুলে রাখার পথে রোনালদো, অবসর নিয়ে দিলেন স্পষ্ট ইঙ্গিত

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT