চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুলের মালায় অঞ্জু ঘোষকে বরণ করলেন ইলিয়াস কাঞ্চন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৪ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

‘বেদের মেয়ে জোসনা’ ফিরলেন দীর্ঘ ২২ বছর পর৷ এই প্রত্যাবর্তনে তার প্রেমিক রাজপুত্র সেলিম তো আর ঘরে বসে থাকতে পারেন না! তাইতো নায়িকাকে বরণ করে নিতে ছুটে এলেন তিনি।রাজপুত্র সেলিম ফুলের মালা দিয়ে বরণ করে নিলেন তার জোসনাকে।

না। এটা ‘বেদের মেয়ে জোসনা’ চলচ্চিত্রের সিক্যুয়ালের কাহিনি নয়। দীর্ঘ বাইশ বছর পর দেশে এলেন এক সময়ের ঢাকাই ছবির তোলপাড় করা অভিনেতা অঞ্জু ঘোষ। রবিবার (৯ সেপ্টেম্বর) বিএফডিসির চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে তাকে বরণ করে নেন চলচ্চিত্র শিল্পীরা। আর সেখানেই তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন ‘বেদের মেয়ে জোসনা’র সেই সেলিম খ্যাত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

অঞ্জু ঘোষকে বরণ করে নেয়ার পর শিল্পী সমিতির অফিসেই অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। সেখানে অংশ নেন বাংলা চলচ্চিত্রের একসময়কার তুমুল জনপ্রিয় নায়িকা অঞ্জু ঘোষসহ বর্তমান চলচ্চিত্র সমিতির নেতারা।

কলকাতা প্রবাসী এই নায়িকা দেশে ফিরেছেন বাইশ বছর পর। তার ফেরার খবর শুনে যেমনি উচ্ছ্বসিত হয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা, তেমনি শিল্পী সমিতির আমন্ত্রণে হাজির হতে পেরে অঞ্জু নিজেও আবেগপ্রবণ হয়ে পড়েন।

সংবাদ সম্মেলনের শুরুতেই অঞ্জু ঘোষকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এরপর অঞ্জু ঘোষকে উত্তরীয় পরিয়ে দেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। পাশেই ছিলেন জায়েদ খান।

পুরো আয়োজনটি দেখুন চ্যানেল আই অনলাইনের লাইভে:

ট্যাগ: অঞ্জু ঘোষইলিয়াস কাঞ্চনজায়েদ খানমিশা সওদাগরলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্যাংকিং সেবায় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায়নি বাংলাদেশ

পরবর্তী

ডেভিস কাপ থেকেও ছিটকে গেলেন নাদাল

পরবর্তী

ডেভিস কাপ থেকেও ছিটকে গেলেন নাদাল

বাংলাদেশের সংসদ ভবন, আধুনিক স্থাপত্যশৈলী, বিশাল আকারে দৃশ্যমান. Channel i News - চ্যানেল আই নিউজ

দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশন শুরু

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

আগস্ট ২৫, ২০২৬

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬

ডব্লিউএইচও’র মহাপরিচালক পদে নারী প্রার্থী দিয়েছে সৌদি আরব

আগস্ট ২৫, ২০২৬

টুর্নামেন্টের অভাব আর আর্থিক অনিশ্চয়তা প্রভাব ফেলছে দাবার বোর্ডে

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT