চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিক্সিংয়ে জড়িত ভারতের ২০১১ বিশ্বকাপজয়ী সদস্য!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৮ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

২০১১ বিশ্বজয়ী ভারতীয় দলের এক সদস্য ম্যাচ ফিক্সিংয়ে জড়িত। দেশটির ইংরেজি দৈনিক ইন্ডিয়া এক্সপ্রেসের এই দাবিকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। সেই সদস্য দেশে জার্সিতে তিন ফরম্যাটেই খেলেছেন। এখন অবশ্য জাতীয় দলে নেই। বিষয়টি তদন্ত করছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিআইডি। তবে জড়িত ওই ক্রিকেটারের নাম জানানো হয়নি।

রাজস্থানের জয়পুরে গত জুলাইতে বসেছিল রাজপুতানা প্রিমিয়ার লিগের আসর। টি-টুয়েন্টির এই টুর্নামেন্ট ঘিরে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। গতবছরই বিসিসিআইয়ের দুর্নীতিদমন শাখার নজরে আসে বিষয়টি। এরপর রাজস্থান পুলিশ ও সিআইডি যৌথভাবে তদন্ত করছে।

রাজস্থানের ক্লাব ক্রিকেটাররাই ওই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল। খেলাগুলোর সরাসরি সম্প্রচার হয়েছিল নিও স্পোর্টসে। যারা আগে বিসিসিআইয়ের মিডিয়া স্বত্ত্ব পেয়েছিল।

সূত্রের বরাতে ইন্ডিয়া এক্সপ্রেস জানাচ্ছে, রাজস্থান পুলিশ এই গড়াপেটা চক্রের মূলহোতাকে খুঁজে বের করেছে। যিনি ২০১১ বিশ্বজয়ী ভারতীয় দলের সদস্য। ভারতের হয়ে তিন ফরম্যাটের ক্রিকেটেই প্রতিনিধিত্ব করেছেন।

ধোনির বিশ্বজয়ী দলের এ সদস্যই আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ রাখতেন। যদিও সেই ক্রিকেটারটি রাজস্থানের টুর্নামেন্টে অংশ নেননি। মাঠের বাইরে থেকেই গোটা বিষয়টি তদারকি করতেন।

রাজস্থানের টুর্নামেন্ট একটি উত্তেজনাপূর্ণ ম্যাচের শেষ ওভারে দলের বোলিং নিয়ে সবার মনে সন্দেহ জাগে। ওই ওভারে ১ বলে ১২ রান লাগে এমন পরিস্থিতিতে ব্যাটিং দল অদ্ভুতভাবে জিতে যায়। শেষ বলটি করতে বোলার লেগসাইডের অনেক বাইরে বল করেন। ওয়াইড-চার থেকে আসে ৫ রান। পরের বলটি কোমরের ওপরে করে দেন নো। ব্যাটসম্যান তাতে এক রান দৌড়ে নেন। আসে ২ রান। ফ্রি হিটের সংকেত দেন আম্পায়ার। পরের বলটি আবারও লেগের অনেক বাইরে ওয়াইড-চার দেন বোলার! ১ বলে ১২ রানের সমীকরণ মিলিয়ে জিতে যায় ব্যাটিং দল।

Reneta

বিসিসিআই পুরো বিষয়টি তদন্তের দায়িত্ব দেয় রাজস্থান পুলিশকে। ঘটনার তদন্তে নেমে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অপরাধে গত জুলাইতে জয়পুরের এক হোটেল থেকে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে মোবাইল, নগদ টাকা, ছাড়াও ল্যাপটপ, ওয়াকিটকি পাওয়া যায়। যদিও অভিযুক্তরা এখন জামিন পেয়ে গেছেন।

গত বছরের নভেম্বরে পুরো ঘটনার তদন্তের দায়িত্ব দেয়া হয় রাজস্থান পুলিশের সিআইডি দলকে। এরপরই ঘটনার মূলহোতা হিসেবে উঠে আসে ২০১১’র বিশ্বজয়ী দলের ওই সদস্যের নাম। সিআইডি তদন্তের স্বার্থে ওই ক্রিকেটারের নাম জানায়নি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিসিসিআইভারতীয় ক্রিকেট বোর্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রামিশার হত্যার বিচার দাবিতে ঢাবি এলাকায় মানববন্ধন

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারির ওপর হামলা

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জয়ের মিলিয়ন ডলারের বিবাহবিচ্ছেদের চুক্তি প্রকাশ

মে ২২, ২০২৬

পারিবারিক টানাপোড়েনের গল্পে ঈদে ‘ওয়ারিশ’!

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে এইচ১বি ভিসায় কড়াকড়ি, উচ্চশিক্ষিতদের কদর বাড়ছে

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT