চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাহিমার হ্যাটট্রিকে উড়ন্ত জয়, বাছাইয়ের সেমিতে মেয়েরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৬ অপরাহ্ণ ১০, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথমে ফাহিমা খাতুনের লেগস্পিনে টি-টুয়েন্টিতে বাংলাদেশ নারী ক্রিকেটে প্রথম হ্যাটট্রিক। সঙ্গে পরপর দুবলে উইকেট নিয়েও রুমানা আহমেদ এবং নাহিদা আক্তারের হ্যাটট্রিক হাতছাড়া। পরে ব্যাটারদের ব্যাটে ঝড়। তাতে আরব আমিরাতকে ৮ উইকেটে হারিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে টানা তৃতীয় জয়ের দেখা পেয়েছে বাংলাদেশের মেয়েরা।

এই জয়ে এ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত বাংলাদেশের। তাতে মিলেছে সেমিফাইনালের টিকিট। যেখানে প্রতিপক্ষ হবে বি-গ্রুপের রানার্সআপ ও তৃতীয় স্থানে থাকা দলের মধ্যকার প্লে-অফ খেলে জিতে আসা দলটি। তাতে জিতে ফাইনালে পা রাখতে পারলেই মিলবে বিশ্বকাপে খেলার টিকিট। ওই প্লে-অফে খেলবে বি গ্রুপের রানার্স আপ স্টল্যান্ড ও তৃতীয় হওয়া উগান্ডার মেয়েরা।

মঙ্গলবার বিশ্বকাপের বাছাইপর্বে ইউনাইটেড আরব আমিরাত নারী দলকে ১৬.২ ওভারে মাত্র ৩৯ রানে গুটিয়ে দেয় লাল-সবুজের দল। পরে বাংলাদেশের মেয়েরা জয়ে নোঙর ফেলেছে ৬.৫ ওভারে ২ উইকেট হারিয়ে।

Banglabid

এদিন শুরু থেকেই দারুণ বোলিং করেছে বাংলাদেশ। সেনেভিরাত্নাকে রানআউট করে প্রথম উইকেট আসে। হোটচান্দানিকেও রানআউটে ফেরায় বাংলাদেশ। বাকি ৮টি উইকেট ভাগ করে নিয়েছেন তিন বোলার।

রুমানা আহমেদ ২ ওভারে এক মেডেনে ৪ রানে ২টি, আর নাহিদা আক্তার ২.২ ওভারে মাত্র ২ রানে ২ উইকেট নেন। রুমানা ১৩তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে উইকেট তুলে নেন। সেখানে নাহিদা ১৬তম ওভারের প্রথম ও দ্বিতীয় বলে উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান। কিন্তু প্রতিপক্ষ অলআউট হয়ে যাওয়ায় আর সুযোগ কাজে লাগানোর চেষ্টা করা হয়নি তার।

তার আগেই হ্যাটট্রিক তুলে নেন ফাহিমা খাতুন। ৪ ওভারে ৮ রানে ৪ উইকেট তুলে নিয়ে নিজের বোলিং কোটা শেষ করেন। ইনিংসের ১২তম ওভারের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলে হ্যাটট্রিক পূর্ণ করেন লেগস্পিনার ফাহিমা। হ্যাটট্রিকের প্রথম ও দ্বিতীয় উইকেটটি আসে ক্যাচে, আর তৃতীয় উইকেটটি আসে প্রতিপক্ষের ব্যাটারকে এলবিডব্লিউ করে।

Reneta

বাংলাদেশ নারী দলের হয়ে আগে ওয়ানডে হ্যাটট্রিকের দেখা মিললেও টি-টুয়েন্টিতে এটিই প্রথম হ্যাটট্রিক সাফল্য। রুমানা গত বছর আয়ারল্যান্ড সফরে ওয়ানডে হ্যাটট্রিকটি করেছিলেন।

জবাব দিতে নেমে ২ রান করা আয়েশা রহমান ও ৩ চারে ৯ বলে ১৫ রান করা সানজিদা ইসলামের উইকেট হারায় বাংলাদেশ। ৩ চারে ২২ বলে অপরাজিত ২১ রান করে নিগার সুলতানা ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। সঙ্গী রুমানা কোনো বল মুখোমুখি হওয়ারই সুযোগ পাননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ নারী ক্রিকেট দললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোনালদো এখন জুভেন্টাসের

পরবর্তী

জয়ার বয়স!

পরবর্তী
জয়া আহসান

জয়ার বয়স!

পর্যটক হয়রানির শিকার হলে কাউকে রেহাই দেয়া হবে না: ডিআইজি ট্যুরিস্ট পুলিশ

সর্বশেষ

‘তীব্র শিল্পী সংকটে’ দেশের সিনেমা, সরব আমিন খান

আগস্ট ১৮, ২০২৬

কাকে বিয়ে করছেন অনিরুদ্ধ, কে এই কাব্য?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার’র নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মহিলা বাসে যুক্ত হচ্ছে ফ্রি ইন্টারনেট

আগস্ট ১৮, ২০২৬

হোমটেক্সের লোগো-নাম নকল, ২ শোরুমে জরিমানা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT