চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফালুজায় আইএসবিরোধী চূড়ান্ত অভিযান

আলীম আল রাজী আলীম আল রাজী
৯:১৫ পূর্বাহ্ণ ৩১, মে ২০১৬
আন্তর্জাতিক
A A

আইএস-এর দখলে থাকা ইরাকের ফালুজা পুনরুদ্ধারে চূড়ান্ত অভিযান চালাচ্ছে ইরাক ও মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী। জোটের সহায়তায় ইরাকি বাহিনী শহরের ভিতরে প্রবেশ করেছে। তবে আইএসের তীব্র পাল্টা আক্রমণের মুখে পড়তে হচ্ছে তাদেরকে। দু’পক্ষের লড়াইয়ের মাঝে আটকা পড়েছে প্রায় ৫০ হাজার বেসামরিক মানুষ।

এক সপ্তাহ আগে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর সহায়তায় আইএসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ফালুজা শহর পুনর্দখলে সমন্বিত অভিযান শুরু করে ইরাকি বাহিনী। আইএসের তীব্র প্রতিরোধের মুখেও সোমবার শহরের তিন দিক থেকে আক্রমণ করে ভিতরে ইরাকি বাহিনী ঢোকে।

আইএসের অবস্থানে বিমান হামলা অব্যাহত রেখেছে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী। এরপরও আত্মঘাতী ও গাড়িবোমা হামলা চালিয়ে আইএস প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কয়েকশ’ পরিবার শহর ছাড়তে পারলেও দু’পক্ষের লড়াইয়ে আটকা পড়েছে প্রায় ৫০ হাজার বেসামরিক মানুষ।

আটকে পড়া লোকজন খাদ্য ও পানীয় সঙ্কটে পড়েছেন। আইএসের পক্ষে লড়াই না করায় তাদের অনেককে হত্যা করা হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ।

ফালুজায় এই অভিযানের মাঝেও ইরাকের রাজধানী বাগদাদে টানা কয়েকটি বোমা হামলা করেছে আইএস। ওই হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ২১ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

২০১৪ সালে ফালুজা দখল করার ছয় মাসের মধ্যে ইরাক ও সিরিয়ার বিশাল অংশ দখল করে তথাকথিত ইসলামিক খেলাফতের ঘোষণা দিয়েছিল আইএস।

অন্যদিকে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের হেলমান্দ প্রদেশে তালেবানের কয়েক দফা হামলায় নিহত হয়েছে কমপক্ষে ২৪ পুলিশ কর্মকর্তা।

ট্যাগ: আইএস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্যামেরুনকে হারিয়ে ফ্রান্সের ইউরো প্রস্তুতি

পরবর্তী

সিম বন্ধ হলেও চালু করার সুযোগ থাকবে

পরবর্তী

সিম বন্ধ হলেও চালু করার সুযোগ থাকবে

সিঙ্গাপুরে আটক ৬ বাংলাদেশীর ৪ জনের স্বীকারোক্তি

সর্বশেষ

বৈদেশিক মুদ্রার রিজার্ভে সুখবর

আগস্ট ২৫, ২০২৬

২ হাজার ৬৯৫ কোটি টাকার সার কিনবে সরকার

আগস্ট ২৫, ২০২৬

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় দেবে হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT