চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফাগুন হাওয়া’র প্রযোজক না পাওয়ায় অভিমান ছিলো: তৌকীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫০ অপরাহ্ণ ০৫, মার্চ ২০১৮
বিনোদন
A A

‘ফাগুন হাওয়া’র চিত্রনাট্য শেষ হয় ২০০৮ সালে। কিন্তু ছবিটি নির্মাণ করতে যেয়ে প্রযোজক না পাওয়ায় মাঝখানে সাত বছর অভিমান করে কোনো সিনেমা বানাননি তৌকীর আহমেদ! অনন্যা রুমার প্রযোজনায় চ্যানেল আইয়ের জনপ্রিয় নিয়মিত অনুষ্ঠান ‘তারকা কথন’-এ এমনটাই জানালেন অজ্ঞাতনামা খ্যাত এই মেধাবী নির্মাতা।

২০০৪ সালে ‘জয়যাত্রা’ দিয়ে চলচ্চিত্র নির্মাণে হাতেখড়ি অভিনেতা তৌকীর আহমেদের। প্রথম ছবিটি নিজস্ব প্রযোজনায় নির্মাণ করলেও এরপর ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় একে একে নির্মাণ করেন রূপকথার গল্প, দারুচিনি দ্বীপ এবং অজ্ঞাতনামার মতো আলোচিত ও প্রশংসিত ছবি। ২০০৭ সালে ‘দারুচিনি দ্বীপ’-এর পর দীর্ঘ সাত বছর কোনো সিনেমায় হাত দেননি তৌকীর। এরপর ২০১৬ সালে তার নির্মাণে মুক্তি পায় ইমপ্রেস টেলিফিল্মের আলোচিত ছবি ‘অজ্ঞাতনামা’। তার পরের বছর ‘হালদা’। কিন্তু ‘দারুচিনি দ্বীপ’ ও ‘অজ্ঞাতনামা’র মাঝখানের সময়টায় কেনো বিরতি ছিলো তার? কেন নির্মাণ করেননি কোনো ছবি? এর পেছনে কি কোনো কারণ ছিলো?

হ্যাঁ। কারণ ছিলো। অভিমান করে নির্মাণ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন তৌকীর। আর এসব বিষয় নিয়েই নিজের জন্মদিনে(৫মার্চ) খোলাখুলি কথা বললেন নির্মাতা।

Banglabid

তৌকীর আহমেদ জানান ‘ফাগুন হাওয়া’ নামের একটি সিনেমা নির্মাণ করতে চেয়েছিলেন তিনি। ২০০৮ সালে। কিন্তু কোনোভাবেই ছবিটির জন্য প্রযোজক খুঁজে পাচ্ছিলেন না। উপায়ান্তর না দেখে অভিমানে নির্মাণ থেকে স্বেচ্ছা নির্বাসনে গিয়েছিলেন তিনি। তার ভাষ্যে,আমি ২০০৮ সালে প্রথম ‘ফাগুন হাওয়া’র চিত্রনাট্য শেষ করি। কিন্তু তখন কোনো প্রযোজক পাওয়া যায়নি। সেসময়ে এই ছবির পেছনে কেউ ফিনান্স করতে রাজি হননি। পরবর্তীতে অনুদানের জন্য ছবিটি আমি সাবমিট করেছিলাম, কিন্তু সেখানেও এটা গৃহিত হয়নি। এজন্য অভিমান ছিলো। সে কারণে মাঝখানে আমি সাত বছর কোনো ছবি বানাইনি।

অভিমান ভেঙে তিনি ফিরে এসেছিলেন ইমপ্রেস টেলিফিল্মের ডাকে। নির্মাণ করেছিলেন বহুল আলোচিত চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’। এবার ইমপ্রেস টেলিফিল্ম সম্মতি জানিয়েছে তৌকীরের স্বপ্নের সিনেমা ‘ফাগুন হাওয়া’ প্রযোজনা করবে বলে। আর এজন্য প্রযোজক প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের প্রতি ব্যাপক উচ্ছ্বতি তৌকীর। জানান, ‘ফাগুন হাওয়া’ প্রডিউস করতে এখন চ্যানেল আই এগিয়ে এসেছে। সাগর ভাই(ফরিদুর রেজা সাগর) এগিয়ে এসেছেন। তিনি বললেন যে, তুমি সিনেমা শুরু করো। আর ভাষা আন্দোলনের উপরে বলতে গেলে আমাদের কোনো ছবিই নেই। ভালো কাজ নেই। ছবিটি যদি ভালোভাবে করা যায় তাহলে আমাদের দেশের জন্য,পরবর্তী প্রজন্মের জন্য একটি আর্কাইভাল পিস হবে।

ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিতব্য নতুন চলচ্চিত্র ‘ফাগুন হাওয়া’ টিটো রহমানের ছোট গল্প ‘বউ কথা কও’ এর অনুপ্রেরণায় নির্মিত হবে। খুলনায় চলচ্চিত্রটির শুটিং শুরু হওয়ার কথা ছিলো ৭ মার্চ। কিন্তু নির্মাতা দিন তিনেক পিছিয়ে সেটা ১০ মার্চের দিকে করতে চাইছেন।

Reneta

‘ফাগুন হাওয়া’য় কারা কারা থাকছেন?-প্রশ্নে তৌকীর আহমেদ বলেন, এটা এখনই বলতে চাইছি না। তবে এটা সিওর যে খুব ভালো পারফর্মাররাই থাকবেন এই ছবিতে। সামনে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানিয়ে দেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমপ্রেস টেলিফিল্মচ্যানেল আইতৌকীর আহমেদদারুচিনি দ্বীপফরিদুর রেজা সাগরফাগুন হাওয়ারূপকথার গল্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

পরবর্তী

এক লাখ একর জমি অধিগ্রহণ করবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ

পরবর্তী

এক লাখ একর জমি অধিগ্রহণ করবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ

যমজ সন্তানের মা হলেন সানি

সর্বশেষ

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকার শর্ত, ‘রূঢ়’ বললেন বীণা সিক্রি

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT