চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনাল দেখতে যেতে পারছেন না বিসিবি সভাপতি

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৮:২৬ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মুখে না বললেও একটা গোল সেট করে দিয়েছিলেন অনূর্ধ্ব-১৯ দলকে। সেটি বিশ্বকাপের সেমিফাইনাল। জুনিয়র টাইগাররা ফাইনালে উঠে ছাপিয়ে গেছে সেই প্রত্যাশাও।

রোববার পচেফস্ট্রুমে ভারতকে হারাতে পারলে অনন্য এক ইতিহাস গড়বে লাল-সবুজের যুবারা। বিশ্ববাসী নতুন করে চিনবে টাইগার ক্রিকেটকে। এমন মহারণ মাঠে গিয়ে দেখতে পারছেন না নাজমুল হাসান পাপন। যাবেন বলে সাউথ আফ্রিকার ভিসাও করিয়ে রেখেছিলেন। কিন্তু অসুস্থতার কারণে বিসিবি প্রধানকে হঠাৎ যেতে হয়েছে লন্ডনে। রোববার সেখান থেকে ফিরবেন ঢাকায়।

বিশ্বকাপ খেলতে সাউথ আফ্রিকা রওনা হওয়ার আগে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের অনুপ্রাণিত করেছিলেন নাজমুল হাসান। আকবর-মাহমুদুল-শরিফুল-রাকিবুলদের বলেছিলেন, তোমরা যদি সেমিফাইনালে উঠতে পারো তাহলে আমি সাউথ আফ্রিকা যাব।

Banglabid

যুবারা কথা রেখেছেন। কিন্তু অসুস্থ হয়ে পড়ায় নাজমুল হাসান কথা রাখতে পারেননি। সেমিফাইনালের আগে যদিও দলের খেলোয়াড়দের সঙ্গে ভিডিও কলে কথা বলে সাহস যুগিয়েছেন।

বড় আসরে সাফল্য এলে আর্থিক প্রণোদনার বিষয়টিও সামনে চলে আসে। গত যুব বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হওয়ায় পুরো দলকে এক কোটি রুপি দিয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড- বিসিসিআই। এবারও তার ব্যতিক্রম হবে না। ভারতীয় সংবাদমাধ্যমে খবর, আবারও চ্যাম্পিয়ন হলে বাড়তে পারে আর্থিক পুরস্কারের হার।

বিসিবিও ভাবছে চ্যাম্পিয়ন হলে দলকে পুরস্কৃত করবে। বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, নাজমুল হাসান ইংল্যান্ড থেকে দেশে ফিরলে তিনিই এ বিষয়ে জানাবেন।

Reneta

বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলি মনে করেন পরিকল্পনা অনুযায়ী মাঠে খেলতে পারলে ফল নিজেদের পক্ষেই আসবে। টাইগার যুবা বললেন, ‘ভারত দুর্দান্ত একটা দল। তাদের ব্যাটিং-বোলিং দুই জায়গাতেই ভালো। আসরে অপরাজিত। আমরাও অপরাজিত। মনে হচ্ছে দারুণ একটা লড়াই হতে যাচ্ছে। তাদের নিয়ে আমরা যে পরিকল্পনা করেছি তা মাঠে কাজে লাগাতে পারলেই আশা করি ফল আমাদের পক্ষে আসবে।’

টুর্নামেন্টে দারুণ খেলে বাংলাদেশ দল বিশ্বকাপের ফাইনালে ওঠায় বিসিবি কর্মকর্তাদের মাঝেও মজবুত হচ্ছে শিরোপা জয়ের বিশ্বাস। বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস চ্যানেল আই অনলাইনকে শুনিয়েছেন প্রত্যাশার কথা।

‘আমাদের ক্রিকেটারদের শারীরিক ভাষাই বলে দেয় তারা খুবই প্রত্যয়ী একটা দল। বিশ্বকাপ জেতার আত্মবিশ্বাস তাদের রয়েছে। ভারত খুবই শক্তিশালী দল। তার মানে এই না, আমরা ওদের হারাতে পারব না। আমি খুবই আশাবাদী। দারুণ একটা ফাইনাল হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপনাজমুল হাসান পাপনযুব বিশ্বকাপ-২০২০লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যেভাবেই হোক দেশনেত্রীকে মুক্ত করবোই: মির্জা ফখরুল

পরবর্তী

ঢাবিতে সম্মিলিত ভর্তি পরীক্ষায় ডাকসুর না

পরবর্তী

ঢাবিতে সম্মিলিত ভর্তি পরীক্ষায় ডাকসুর না

দুই ‘অপরাজিত’র ফাইনাল মহারণের অপেক্ষায় বিশ্বকাপ

সর্বশেষ

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে যে কারণে

আগস্ট ১৯, ২০২৬

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ১৯, ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT