চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালের পথে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪০ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০১৬
স্পোর্টস
A A

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে টসে জিতে ব্যাটিং করছে বাংলাদেশ।

মিরপুরের শের-এ-বাংলা জাতীয় স্টেডিয়ামে টাইগার যুবাদের পক্ষে এখন ব্যাট করছেন মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফুদ্দিন।

দলীয় ১১৩ রানের মাথায় ৫ উইকেট হারিয়ে চাপে রয়েছে জুনিয়র টাইগাররা। তবে কুয়াশাচ্ছন্ন আবহাওয়াতে রান তোলার গতি মোটামুটি স্বাভাবিক রয়েছে।  ১০, ২৭, ৫৮, ৮৮ এবং ১১৩ রানের সময় জুনিয়র টাইগারদের উইকেটের পতন হয়।

Banglabid

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ক্যারিবীয়ান ফাস্ট বোলিংয়ের বিপরীতে নিজেদের অবস্থান শক্ত করতে লড়ছে মিরাজ বাহিনী।

ম্যাচের দ্বিতীয় ওভারেই দলীয় ১০ রানের মাথায় পিনাক বিদায় নেন। ৬.১ ওভারে দলীয় ২৭ রানে সাইফের আউটে দ্বিতীয় উইকেটের পতন হয়। এর পরে ১২ ওভারের শেষ বলে ফিরে যান দলের আরেক নির্ভরযোগ্য ব্যাটসম্যান শান্ত।  ২১.৪ ওভারে বিদায় নেন ৩৫ রান করে দলকে বড় একটি ইনিংস উপহার দেয়ার আশা জাগানো জয়রাজ শেখ। ২৭.১ ওভারে বিদায় নেন কেমার হোল্ডারের দ্বিতীয় শিকার হয়ে সরাসরি বোল্ড হোন জাকির হাসান।

উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নামা পিনাক ঘোষ ১০ বল খেলে শূণ্য রানেই ফিরে যান। কেমার হোল্ডারের বলে সীমানার কাছাকাছি কিমু পলের হাতে ধরা পরেন তিনি।  সাইফ ১০ রান করে ক্যাচ আউট হন এ্যালজারি জোসেফের বলে। এরপর শান্ত রায়ান জনের বলে এবং জয়রাজ শ্যামার স্প্রিঙ্গারের বলে ফিরে যান।

Reneta

প্রথমবারের মতো যুব বিশ্বকাপের সেমিফাইনালে উঠার পর জুনিয়র টাইগারদের সামনে এখন ফাইনালে উঠার হাতছানি। যেখানে ইতিমধ্যেই মিরাজ বাহিনীর প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে ভারত।   

১৩ ফেব্রুয়ারি হোম অব ক্রিকেটে অনুষ্ঠিত হবে যুব বিশ্বকাপের ফাইনাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফাইনালের পথে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

পরবর্তী

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনাল সরাসরি

পরবর্তী

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনাল সরাসরি

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনাল সরাসরি

সর্বশেষ

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ১৯, ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT