চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালের আশা জাগিয়ে ২ রানে হার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৪ অপরাহ্ণ ০৮, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

মাশরাফী-সাকিব-তামিমদের আগেই ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ খেলার স্বাদ নিল বাংলাদেশের শিশুরা। ফাইনাল খেলার দারুণ আশা জাগিয়েও অবশ্য শেষ পর্যন্ত পেরে ওঠেনি নর্থ ইন্ডিয়ার বিপক্ষে।

লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে পথশিশু ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বাংলাদেশের শিশুরা হেরেছে মাত্র ২ রানে। আর দ্বিতীয় সেমিতে তানজানিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে স্বাগতিক ইংল্যান্ড।

আগে ব্যাট করে নির্ধারিত ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩৪ রান তোলে নর্থ ইন্ডিয়া। জবাবে তিন উইকেট হারিয়ে বাংলাদেশ তুলতে পারে ৩২ রান।

Banglabid

ইংল্যান্ড-তানজানিয়ার মধ্যকার অপর সেমিফাইনাল ম্যাচটি টাই হয়। উইকেট কম হারানোয় ফলাফল যায় ইংলিশদের পক্ষে।

আগে ব্যাট করে ইংল্যান্ড এক উইকেট হারিয়ে তোলে ৪৩ রান। জবাবে তানজানিয়া সমান রান তুললেও তারা হারায় দুটি উইকেট।

সানিয়া, জেসমিন, স্বপ্না, আরজু, রাসেল, আবুল, রুবেল ও নিজাম খেলেন বাংলাদেশ দলের হয়ে। কিছুদিন আগেও ওদের পরিচয় ছিল পথশিশু। কেরানীগঞ্জের বছিলায় লিডো পিস হোমে এই শিশুরা থাকা, খাওয়া, পড়াশোনা, খেলাধুলাসহ সব ধরনের সুযোগ-সুবিধা পায় কয়েকমাস ধরে। সংস্থাটির প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক ফরহাদ হোসেন এই শিশুদের অভিভাবক। এখন তাদের নামের আগে সে অর্থে আর পথশিশু ব্যবহার করা হয় না।

Reneta

বিশ্বকাপে খেলার জন্য বাংলাদেশের লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (লিডো) তত্ত্বাবধানে থাকা এই আট শিশু নির্বাচিত হয় গত বছরের সেপ্টেম্বরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে অনুমোদন মেলে অক্টোবরে। প্রথমবার অংশ নিয়েই দশ দলের আসরে সেমিফাইনাল খেলার কৃতিত্ব দেখাল ওরা।

আসরের ফাইনাল হবে ৮মে। বিশ্বকাপটি আয়োজন করছে লন্ডনের স্ট্রিট চাইল্ড ইউনাইটেড। ইংল্যান্ডসহ ১০টি দেশের ৮০জন পথশিশু (যারা একসময় পথে ছিল) এখানে অংশ নিচ্ছে। সব দেশ থেকে চারজন মেয়ে এবং চারজন ছেলে শিশুকে নির্বাচিত করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পথশিশুদের বিশ্বকাপলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বহিষ্কৃত কনস্টেবল মাহফুজ যেভাবে হয়ে ওঠেন মাদক ব্যবসায়ী

পরবর্তী

মনির খানের সুবীর নন্দী পাঠ

পরবর্তী

মনির খানের সুবীর নন্দী পাঠ

বিদেশের কন্ডিশন অনুযায়ী যুবাদের প্রস্তুতির ছক

সর্বশেষ

‘বাংলাদেশ অনেক ভালো খেলেছে, আমরা ধারে কাছেও ছিলাম না’

আগস্ট ২১, ২০২৬

বাংলাদেশের সাথে সীমান্ত সুরক্ষিত না হওয়া পর্যন্ত ভারত নিরাপদ নয়: অমিত শাহ

আগস্ট ২১, ২০২৬

ইউএনও সাইফুল ইসলামের অভিযানে রূপগঞ্জে আতঙ্কে মাদক কারবারিরা

আগস্ট ২১, ২০২৬

সালমান-নয়নতারার সেই ছবির নাম ‘মনস্টার’!

আগস্ট ২১, ২০২৬

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত: নিহত সব যাত্রী

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT