চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশের কন্ডিশন অনুযায়ী যুবাদের প্রস্তুতির ছক

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৬:২২ অপরাহ্ণ ০৮, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আগামী বছরের জানুয়ারিতে সাউথ আফ্রিকায় বসবে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। তার আগে ব্যস্ত সময় কাটাবে বাংলাদেশের যুবারা। জুলাইয়ে ইংল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ। যেখানে স্বাগতিক দল ছাড়া অপর প্রতিপক্ষ গতবারের যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত। সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় বসবে এশিয়া কাপ। অক্টোবরে নিউজিল্যান্ড সফর। নভেম্বরে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ। ব্যস্ত সূচি সামনে রেখে মিরপুরে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ।

কীভাবে প্রস্তুতি নিচ্ছে টাইগার যুবারা, তার আদ্যোপান্ত সংবাদমাধ্যমকে তুলে ধরলেন বিসিবির কোচ মাহবুব আলী জাকি, ‘কন্ডিশনটি কী থাকে সেটি আমরা ছেলেদের বুঝিয়েছি। ইংল্যান্ডে গেলে কেমন থাকবে, সাউথ আফ্রিকায় গেলে কেমন, সেটি আমরা শ্রীলঙ্কাতে ছেলেদের বুঝিয়েছি যে এমন কন্ডিশন থাকবে। আমাদের সাম্প্রতিক প্রস্তুতির জন্য মাঠও এভাবেই চেয়েছি। আমাদের ঘাসের উইকেট দিতে হবে, বাউন্সি উইকেটও দিতে হবে। সাধারণ উইকেটে খেললে তো লাভ নেই। আমাদের একই ধরণের কন্ডিশন এই পরিবেশেই তৈরি করতে চাচ্ছি।’

‘এখানে উইকেটই সবথেকে মূখ্য ব্যাপার। কারণ এখানে একটি ইভেন বাউন্স থাকবে ওদের। আনইভেন কিছু থাকবে না। মানে ধারাবাহিক বাউন্স থাকবে। সাধারণ একটি হাইট থাকবেই সবসময়। হঠাৎ করে হাঁটুর নিচে বল আসবে না। এ ধরণের কোনো ব্যাপারও নেই। আর আমারও নিজের অভিজ্ঞতা আছে ইংল্যান্ডে খেলার। সেই জিনিসগুলোই এখানে কাজে লাগাচ্ছি।’

‘এরপরও আমি মাশরাফীর সাথে আলাপ করেছি যে আমরা কি ধরণের লেন্থে যাবো। কারণ মাশরাফী তো অনেক অভিজ্ঞ। সে আমাকে সুন্দর করে বুঝিয়েছে এই লেন্থের উপরে যান। বলেছে এই লেন্থের বাইরে যাবেন না। এর পেছনে হলে শর্ট হয়ে যাবে। আমরা যে লেন্থে এখানে বোলিং করি সেটি ওখানে শর্ট পিচ, ব্যাক অফ লেন্থ।’ -বলেন যুবাদের কোচ।

এপ্রিলে পাঁচটি ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের। তাতে টাইগার যুবাদের ম্যাচ-প্রস্তুতি শুরু হয়ে যেত আরও আগেই। সিরিজটি বাতিলের আগ পর্যন্ত সাভারের বিকেএসপিতে চলেছে অনুশীলন। জাতীয় দল আয়ারল্যান্ড সফরে চলে যাওয়ায় মিরপুরের একাডেমি মাঠ মাতিয়ে রাখছে যুবারাই। ঈদের আগ পর্যন্ত চলবে টানা অনুশীলন। ঈদের ছুটি কাটিয়ে এসে চলবে শেষভাগের অনুশীলন। বিশ্বকাপ পর্যন্ত টানা ম্যাচের মধ্যে থাকবে দল।

‘আমরা ফিটনেসের ওপর জোর দিচ্ছি। গতকাল স্কিল ছিল। এরআগে ফিটনেস ছিল তিনদিন। আজকেও ফিটনেস। এই সূচি ঈদের আগে ২৬ তারিখ পর্যন্ত চলবে। ঈদের পরে দুই দিন পরেই শুরু হয়ে যাবে, কারণ এরপর তো আর সময় নেই। এসেই আমাদের চলে যেতে হবে। সুতরাং এটাই আমাদের শেষ প্রস্তুতি। যেহেতু আমাদের জুলাইয়ে সফর করতে হবে ইংল্যান্ডে, তাতে সময় বেশি নেই। জুলাইয়ের মাঝামাঝি সময়ে মনে হয় ইংল্যান্ডে সফর করতে হবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT