চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাঁস হওয়া ফোনালাপে পরাজয়ে এফবিআই প্রধানকে দুষলেন হিলারি

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
১০:৫১ পূর্বাহ্ণ ১৩, নভেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্প-হিলারি ক্লিনটন

হিলারি ক্লিনটন

ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তার পরাজয়ের প্রধান কারণ হিসেবে দায়ী করেছেন এফবিআই প্রধান জেমস কোমিকে। পার্টির দাতাদের সঙ্গে হিলারির ফাঁস হওয়া এক ফোনালাপ থেকে এই তথ্য জানা গেছে।

তার দাবি, নির্বাচনের মাত্র কয়েকদিন আগে এফবিআই প্রধান হিলারির ইমেইল নিয়ে নতুন করে তদন্তের ঘোষণা দিলে ডেমোক্র্যাট নেতার জনসমর্থনে ভাটা পড়ে। এটি তার নির্বাচনী প্রচারণার শক্তি নষ্ট করে দিয়েছিল।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে হিলারি ক্লিনটন রাষ্ট্রীয় তথ্য আদানপ্রদানে ব্যক্তিগত ইমেইল সার্ভার ব্যবহার করেছেন বলে অভিযোগ রয়েছে। ২০১৫ সালে প্রথম অভিযোগটি উঠলেও তদন্তের পর গুরুতর কিছু পাওয়া যায়নি বলে এফবিআই জানিয়েছিল। এ কারণে তার বিরুদ্ধে কোনো অভিযোগ না আনারও সিদ্ধান্ত নেয় সংস্থাটি।

Banglabid

কিন্তু ৮ নভেম্বরের নির্বাচনের মাত্র দশদিন আগে জেমস কোমি কংগ্রেসকে চিঠি দিয়ে জানান তিনি নতুন কিছু ইমেইলের খোঁজ পেয়েছেন এবং সেগুলো নিয়ে আবারও তদন্ত করবেন।Komey

এরপর নির্বাচনের মাত্র দু’দিন আগে আবারও এক চিঠিতে কোমি জানান, নতুন পাওয়া চিঠিতেও হিলারির বিরুদ্ধে গুরুতর কিছু পাওয়া যায়নি। তাই এবারও তার নামে কোনো অভিযোগ দায়ের হবে না।

রিপাবলিকান পার্টির সমর্থকরা অবশ্য অনেকেই বলছিলেন হিলারি ক্লিনটনকে পেছন থেকে রাষ্ট্রীয়ভাবে সহায়তা দেয়া হচ্ছে যেন তার বিরুদ্ধে কোনো তদন্ত না হয়।

Reneta

নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে হিলারিকে প্রকাশ্যে খুব একটা দেখা যাচ্ছে না।

নির্বাচনের আগ মুহূর্তে ইমেইল কেলেঙ্কারির ব্যাপারটি আবার উঠে আসার কারণে হিলারি ক্লিনটনের ওপর আমেরিকানদের বিশ্বাসের ঘাটতি তৈরি হয়েছিল বলে বিশ্লেষকরা মনে করেন। ঘটনাটি অনেক ভোটারের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে বলে উল্লেখ করেন তারা।

হিলারি বলেন, জেমস কোমির অভিযোগের পর প্রচারণার গতি না কমিয়ে আরও বাড়িয়ে দেয়া উচিত ছিল।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হিলারি ক্লিনটন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এখনও হুমায়ূন আহমেদের ছায়া খোঁজেন রিয়াজ

পরবর্তী

নিষাদ-নিনিত এখনও ভাবে বাবা হুমায়ূন আশেপাশেই আছে: শাওন

পরবর্তী

নিষাদ-নিনিত এখনও ভাবে বাবা হুমায়ূন আশেপাশেই আছে: শাওন

অনেক খামারি কবুতর পালন করে স্বাবলম্বী

সর্বশেষ

নামাজে মনোযোগ হারাচ্ছেন? জেনে নিন ইসলামের পরামর্শ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের মার্কিন ভিসা নীতির বিরুদ্ধে অধিকার সংগঠনগুলোর মামলা

আগস্ট ১৯, ২০২৬

ঢাকার যে ৮ জোনে চলবে অটোরিকশা

আগস্ট ১৯, ২০২৬

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যে ঘটনায় ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবারের টাটার এজিএম হলো না

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT