চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফলাফল নিয়ে চিন্তিত নন এমিলি-মামুনুলরা

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
৬:৪২ পূর্বাহ্ণ ২৫, আগস্ট ২০১৫
স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ার বিপক্ষে ফলাফল নিয়ে চিন্তিত নয় বাংলাদেশ দল। উন্নতির গ্রাফ উপরে ওঠাতে এই ম্যাচকে গুরুত্ব দিচ্ছে পুরো টিম-ম্যানেজম্যান্ট। ক্রুইফ-মামুনুলদের উৎসাহ বাড়াতে বাফুফের পক্ষ থেকে ফুটবল দলের জন্য থাকছে বোনাসও। বুধবার মধ্যরাতে কুয়ালালমপুরের উদ্দেশ্যে যাত্রা করবে জাতীয় দল।

ঢাকা ছাড়ার আগে মাত্র ৪ দিনের অনুশীলন ক্যাম্প। মালয়েশিয়া এবং অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের জন্য ২৩ সদস্যের বড় ব্রিগেডই নিয়ে যাচ্ছেন হেডকোচ লোডভিক ডি ক্রুইফ। মিশন অস্ট্রেলিয়ার যাত্রাপথে মালয়েশিয়া ম্যাচ। রওনা হওয়ার একদিন আগেই অফিশিয়াল প্রেস কনফারেন্সে ফলাফল নিয়ে চিন্তা নেই, বরং এশিয়ার সেরা দলের বিপক্ষে লড়াই করছে মামুনুল-এমিলি-জাহিদরা- তাতেই খুশি ফেডারেশন।

বাফুফের সহ সভাপতি তাবিথ আওয়াল বলেন, চাপটা আসলে আমাদের উপর না, আমরা মনে করি এই ম্যাচে সব চাপ থাকবে অস্ট্রেলিয়ার জন্য। কারণ তারা এশিয়ার এক নম্বর দল, আমাদের হারানোর কিছু নেই। বরং ওই ম্যাচে ভালো করলে আমাদের উন্নতির গ্রাফটা স্পষ্ট হবে। ফুটবলাররা পার্থে ভালো করলে যে সম্মানটা অর্জন করবেন তার কাছে বোনাস, অনুদান এসব কিছুই না। তারপরও একটা বড় ডোনেশনতো অবশ্যই থাকছে। সেটা আমরা পরে ঘোষণা করবো।

Banglabid

অস্ট্রেলিয়ার ম্যাচকে ‘ইতিহাস’ বলছেন হেডকোচ লোডভিক ডি ক্রুইফ। দুই দলের পার্থক্য জানা আছে তারও। তবে নিষেধাজ্ঞার কারণে ম্যাচে বাংলাদেশের ডাগআউটে থাকতে পারবেন না এই ডাচম্যান। তিনি বলেন, ফলাফল কি হবে সেটা নিয়ে আমি বা আমাদের দল ভাবছে না। আমার একটাই লক্ষ্য একটা সেরা ১১, সেরা পারফরমেন্স এবং একটা সেরা ম্যাচ খেলা। আমি ডাগআউটে থাকবো কি থাকবো না সেটা বড় ব্যাপার না। ডাগআউটে নামার আগেই আমার কাজ শেষ হবে। দেখা যাক কি হয়।

টিম ম্যানেজমেন্ট, কোচিং স্টাফদের মতো ফলাফল নিয়ে মাথা ঘামাচ্ছেন না ক্যাপ্টেনও। শুধু আশা এমন ম্যাচই হোক তার ক্যারিয়ার-সেরা ম্যাচ। মামুনুল বলেন, ফলাফল কি হবে সেটা ৯০ মিনিটের পর জানা যাবে। এখন কেবল সৃষ্টিকর্তাই তাই বলতে পারেন । তাই আমার দল সেটা নিয়ে চিন্তিত নয়। সবাই ওই ম্যাচে ভালো করতে উদগ্রীব হয়ে আছে। বলতে পারেন জীবনের সেরা ম্যাচটা খেলতে চাই আমি।

মালয়েশিয়ার বিপক্ষেও লড়াই করার পরীক্ষাটা দিতে হবে আমাদের।ব্রিফিংয়েই দুটো ম্যাচের সময় সূচি জানিয়েছে বাফুফে। ২৯ আগষ্ট মালয়েশিয়ার বিপক্ষে সন্ধ্যা পৌণে ৭টায় এবং ৩ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফুটবল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রিয়াঙ্কায় মুগ্ধ সানি লিওন

পরবর্তী

পাবনায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নিহত ৩

পরবর্তী

পাবনায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নিহত ৩

`আবারো এসি মিলানে আসতে পেরে খুশী'

সর্বশেষ

অভিনেত্রী সামিরা খান মাহি এখন ব্যবসায়ী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: চীনে খনিজ অনুসন্ধানে এআই মডেল ‘চংলিং’ চালু করা হয়েছে।

চীনে খনিজ অনুসন্ধানে এআই মডেল ‘চংলিং’ চালু

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ফাঁসির বদলে ইনজেকশনে মৃত্যুদণ্ডের আবেদন খারিজ করেছে ভারতের সুপ্রিম কোর্ট

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT